আপনি পড়ছেন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আলোচিত হোটেল শিখা-ইনের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গত মঙ্গলবার রাতে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার পর তিনি ঝাড়খন্ডের ধানবাদে পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার ধানবাদ থেকে কলকাতার বেহালার নিজ বাড়িতে ফেরার পর পুলিশের অভিযানে গ্রেপ্তার হন বীরেশ্বর মিত্র।

কলকাতার সেই হোটেল শিখা-ইনের মালিক গ্রেপ্তার
শিখা-ইন আবাসিক হোটেল

পুলিশের দাবি, পালিয়ে যাওয়ার পর বীরেশ্বরের কলকাতার দুটি ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর নগদ অর্থের প্রয়োজনেই তিনি কলকাতায় ফিরে আসতে বাধ্য হন। বাড়িতে ফেরার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে হোটেল শিখা-ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয়জন পর্যটক ও কর্মী প্রাণ হারান। নিহতদের মধ্যে সাতজনই বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে কুষ্টিয়ার এক সাংবাদিক ও তার পরিবারের তিন সদস্যও ছিলেন।

অগ্নিকাণ্ডের পর হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। জানা গেছে, শিখা-ইনের ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না।

এদিকে দুর্ঘটনার পর কলকাতার নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় হোটেল ও গেস্টহাউসগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারে অভিযান শুরু হয়েছে। হোটেলগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র, জরুরি বহির্গমন পথসহ অন্যান্য নিরাপত্তাব্যবস্থা ঠিকঠাক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা পুলিশ, ফায়ার সার্ভিস ও কলকাতা পৌর করপোরেশনের কর্মকর্তারা ইতিমধ্যে অন্তত ৫০টি হোটেল ও গেস্টহাউস পরিদর্শন করেছেন। বিধি না মানায় এসব প্রতিষ্ঠানের মালিকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে সংশ্লিষ্ট হোটেল ও গেস্টহাউসের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানানো হয়েছে।

পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিউমার্কেট এলাকার ১৭টি, মির্জা গালিব স্ট্রিটের ১৩টি, মারকুইস স্ট্রিটের ১৫টি, এস এন ব্যানার্জি রোডের একটি এবং তপশিয়ার একটি হোটেল রয়েছে। কোনো কোনো হোটেল ও গেস্টহাউস সাময়িকভাবে বন্ধের নোটিশও দেওয়া হয়েছে।
শিখা-ইনের অগ্নিকাণ্ডের পর কলকাতার হোটেল ও গেস্টহাউসগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে কঠোর নজরদারি শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.