তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিতে সরকারের বড় প্রকল্প
- Details
- by ২৪ ডেস্ক
তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিতে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পের আওতায় দেশের ১৩টি মহানগরে ৫১ হাজারের বেশি বেকার ও চাকরিপ্রত্যাশী তরুণকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ব্যয় হবে ৬৮৩ কোটি টাকা। যুব উন্নয়ন অধিদপ্তর 'দেশের সকল মহানগরীতে কর্মহীন যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি' শীর্ষক প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে।

আজ রোববার দ্য বিজনেস স্ট্যান্ডার্ন্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত প্রকল্প ইতোমধ্যে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে। এর আওতায় তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক বাজার থেকে আয় করতে পারেন।
দেশের ১৩টি মহানগরী হলো ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, রাজশাহী, বগুড়া, সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ। এসব শহরে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ১৮ থেকে ৩৫ বছর বয়সী, যা প্রায় ৫ থেকে সাড়ে ৫ কোটি যুব জনগোষ্ঠীর সমান। এই বিপুলসংখ্যক তরুণের বসবাস ও কর্মসংস্থানের চাহিদাকে কাজে লাগিয়ে ডিজিটাল কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
প্রকল্পের প্রস্তাব অনুযায়ী, এর মূল উদ্দেশ্য দেশের মহানগরীগুলোতে বেকারত্ব কমানো এবং যুব ও যুব নারীদের স্বনির্ভরতা বাড়ানো। এর মাধ্যমে তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে কাজের উপযোগী করে তোলা হবে। নিজস্ব উদ্যোগ গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ১৩টি মহানগরীর যুবকদের জন্য চাহিদাভিত্তিক ও আধুনিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। লক্ষ্য থাকবে প্রশিক্ষণপ্রাপ্তদের অন্তত ৬০ থেকে ৭০ শতাংশকে আয়মূলক কাজে যুক্ত করা। অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসে কাজ করা, প্রোফাইল ও পোর্টফোলিও তৈরি, কাজ পাওয়ার কৌশল বা বিডিং এবং ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ ও কাজ পরিচালনার কৌশল শেখানো হবে। প্রশিক্ষণ শেষে তিন থেকে ছয় মাসের মধ্যে আয় শুরু করার লক্ষ্য থাকবে। অংশগ্রহণকারীদের সনদ, জব লিংকেজ, মেন্টরশিপ ও ফলো-আপ সহায়তা দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণার্থীদের প্রযুক্তিগত সহায়তা, যেমন ল্যাপটপ বা অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে। দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ফ্রিল্যান্সার নেটওয়ার্ক তৈরি করা হবে, যেখানে অভিজ্ঞরা নতুনদের সহায়তা করবেন এবং টেকসই ডিজিটাল কর্মসংস্থান পরিবেশ গড়ে উঠবে। নিম্নআয়ের ও প্রান্তিক যুব ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছে।
এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রিয়সিন্ধু তালুকদার বলেন, দেশের অভ্যন্তরীণ চাকরির বাজার সীমিত, যেখানে কাজের সুযোগও নির্দিষ্ট। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এই সীমাবদ্ধতা দূর হয়। কারণ এটি একটি আন্তর্জাতিক বাজার। অনলাইনে কাজ করলে দেশ-বিদেশ উভয় জায়গা থেকেই কাজ পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশের তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একটি সুবিধা তৈরি করে। ফলে আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্রতিযোগিতামূলক দামে কাজ করতে পারেন এবং কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে।
প্রিয়সিন্ধু জানান, এ ধরনের প্রশিক্ষণ নতুন নয়। এটি প্রথমে ১৬টি জেলায় শুরু হয়ে ধাপে ধাপে ৪৮টি জেলায় এবং বর্তমানে ৬৪টি জেলায় বিস্তৃত হয়েছে। এখন জেলা পর্যায়ে সারাদেশেই এ কার্যক্রম চলছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ভিসা বা পাসপোর্ট ছাড়াই বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করা সম্ভব। তাই এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী।
অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, এখানে শুধু অনার্স বা মাস্টার্স ডিগ্রি মুখ্য নয়। মূল বিষয় কম্পিউটারের মৌলিক জ্ঞান এবং শেখার সক্ষমতা। যারা বেসিক ধারণা নিয়ে আসবেন, তাদের উচ্চমানের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া সহজ হবে। কোর্সটি সাধারণত তিন মাসের হবে। এতে দুটি স্তর থাকবে- বেসিক ও অ্যাডভান্সড। যারা ভালো করবেন, তাদের অ্যাডভান্সড পর্যায়ে উন্নীত করা হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনমিতিক পর্যায়ে রয়েছে, যেখানে বিপুলসংখ্যক যুব জনগোষ্ঠী কর্মক্ষম বয়সে অবস্থান করছে। এই সুযোগকে 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ড' বলা হয়। তবে এই সুযোগ সীমিত সময়ের জন্য। বিশেষজ্ঞদের মতে, ২০৩৩ থেকে ২০৪০ সালের মধ্যে এর সুফল কমতে পারে। তাই এখনই বৃহৎ যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি, নইলে তা অর্থনৈতিক বোঝায় পরিণত হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.