আন্দালিব রহমান: গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, সহযোগিতাই লক্ষ্য
- Details
- by ২৪ ডেস্ক
গণমাধ্যমকে নিয়ন্ত্রণের বদলে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। জনগণের কাছে সরকারের বিভিন্ন কার্যক্রমের বিশ্বাসযোগ্য তথ্য তুলে ধরার ওপর জোর দিয়েছেন তিনি। ২৩ আগস্ট সচিবালয়ে মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে আয়োজিত এই সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের কাছে সরকারের সব কার্যক্রমের তথ্য বিশ্বস্ততার সঙ্গে পৌঁছে দেওয়া আমাদের জন্য অনেক বড় একটি দায়িত্ব। একই সঙ্গে জনগণের সঙ্গে সম্পর্ক এবং জাতীয় ঐক্যের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।’ তিনি দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় গর্বের উৎসগুলো সংরক্ষণে মন্ত্রণালয়ের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।
বর্তমান সময়কে দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় হিসেবে উল্লেখ করে আন্দালিব রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘সবারই ভুল হতে পারে। তবে নৈতিকতার দিক থেকে আমরা অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছি।’ দেশের সেবা করা এবং জনগণের স্বার্থ এগিয়ে নেওয়াই বর্তমান সরকারের মূল নির্দেশনা বলে জানান তিনি।
গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ আখ্যায়িত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে নানা নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ সত্ত্বেও সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নিপীড়নের চিত্র জনগণের সামনে তুলে ধরেছে গণমাধ্যম। জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে আমরা এই মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বে রয়েছি, কিন্তু কোনোভাবেই গণমাধ্যম নিয়ন্ত্রণের পথে যাওয়া যাবে না।’
বিগত ১৭ বছরে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগ, রাজনীতি, সংবিধিবদ্ধ সংস্থা ও সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। সরকারি কর্মকাণ্ডকে দলগত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি প্রশাসনিক কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করেন এবং সরকারের নীতিগত সিদ্ধান্তগুলো জনগণের স্বার্থ রক্ষা করে সঠিকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.