৯ বছরে রোহিঙ্গা সংকট: বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপের আহ্বান
- Details
- by ২৪ ডেস্ক
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে এবং বাংলাদেশের প্রতি সমর্থন বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

২২ আগস্ট ঢাকার হোটেল শেরাটনে ‘কনফ্লুয়েন্স ২০২৬: পার্টনারশিপ, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কমিটমেন্ট’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। বাংলাদেশ সরকারের নেতৃত্বে রোহিঙ্গা মানবিক কার্যক্রমে সহায়তাকারী জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অবদান ও অংশীদারত্বকে স্বীকৃতি জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘তৃতীয় কোনো দেশে পুনর্বাসন এবং অন্যান্য স্থায়ী সমাধানের সুযোগ বাড়ানোর মাধ্যমে দীর্ঘস্থায়ী এই সংকটের বোঝা আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়া। রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না।’
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার রোহিঙ্গা সংকট সমাধানকে পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কেবল মানবিক সহায়তার মাধ্যমে এ সংকট সামাল দিতে চাই না; বরং রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধানে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
আইআরসির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, ‘নয় বছর পার হয়ে গেছে, গতানুগতিক ধারায় কাজ করে সংকট দশম বা পঞ্চদশ বছরে টেনে নেওয়া যাবে না। একদিকে তহবিলের ঘাটতি তৈরি হচ্ছে, অন্যদিকে বৈশ্বিক মনোযোগও কমে আসছে। তাই আমাদের একসঙ্গে পরিকল্পনা করতে হবে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।’
রোহিঙ্গা মানবাধিকারকর্মী লাকি করিম বলেন, ‘যেকোনো প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আগে রাখাইনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আশ্রয়শিবিরে বসবাসরতদের মানসম্মত শিক্ষা ও স্থায়ী জীবিকার সুযোগ দিতে হবে, যেন মানবিক সহায়তার ওপর তাদের নির্ভরতা কমে।’
অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সরকার, দাতা সংস্থা, মানবিক সহায়তা খাত, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী এবং বিভিন্ন শিক্ষাবিদ প্রতিনিধিরা রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।
প্যানেল আলোচক হিসেবে অংশ নেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জাকারিয়া, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জঁ পেসমে, বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশনের হাম্মাহ হোসেন এবং আইআরসি বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরসির আঞ্চলিক অ্যাডভোকেসি বিশেষজ্ঞ সাবিরা সুলতানা নূপুর।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.