আপনি পড়ছেন

দেশের স্বর্ণ ও ডায়মন্ড অলংকার খাত থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৭০০ কোটি (৭ বিলিয়ন) মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই বিপুল রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বর্ণালংকার রপ্তানিতে ৭০০ কোটি ডলার আয়ের হাতছানি
গহনা

রাজধানীতে আয়োজিত ‘বাজুস জুয়েলারি ফ্যাশন কার্নিভাল ২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে অলংকার শিল্পের আধুনিকায়ন, নীতি সহায়তা ও বিনিয়োগ অত্যন্ত জরুরি।’ সরকার জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মতো সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সহায়ক পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বাজুস প্রেসিডেন্ট এনামুল হক খান জানান, ২০৩০-৩১ সালের মধ্যে অলংকার শিল্পকে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে রূপান্তর করতে চায় তাদের সংগঠন। তিনি বলেন, ‘নীতিগত অস্পষ্টতা এই শিল্পের বিকাশের অন্যতম বড় অন্তরায়।’ তাই একটি বৈষম্যহীন নীতি কাঠামোর মাধ্যমে স্বর্ণ আমদানি প্রক্রিয়া সহজ করার দাবি জানান তিনি। বাজুসের মতে, স্বর্ণ আমদানি সহজ করা হলে স্থানীয় বাজারে প্রতি ভরি অলংকারের দাম অন্তত ৩০ হাজার টাকা পর্যন্ত কমে আসতে পারে।

বাজুস জানিয়েছে, প্রস্তাবিত ‘স্বর্ণ নীতিমালা-২০১৮ (সংশোধিত)-২০২৬’ বাস্তবায়িত হলে এ খাত থেকে সরকার বছরে ২ হাজার থেকে আড়াই হাজার কোটি টাকার রাজস্ব পেতে পারে। পাশাপাশি এককালীন নির্দিষ্ট ফি দিয়ে অপ্রদর্শিত স্বর্ণ ঘোষণার সুযোগ দেওয়া হলে অতিরিক্ত ৫০০ থেকে ৭০০ কোটি টাকার রাজস্ব অর্জনের পাশাপাশি দেশে মোট স্বর্ণের মজুতের একটি ডিজিটাল ডেটাবেজ তৈরি সম্ভব হবে। শিল্পটিকে রপ্তানিমুখী করতে ২০৩০ সালের মধ্যে ৫০০টি আধুনিক কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা প্রায় দেড় লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করবে।

এছাড়া ঢাকায় ডায়মন্ড প্রক্রিয়াকরণ সুবিধাসহ ‘স্বর্ণপল্লী’ নামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় ১০ বিঘা জমি বরাদ্দের দাবি জানিয়েছে সংগঠনটি। কাঁচা ডায়মন্ড আমদানি নীতিমালা আধুনিকায়ন ও শুল্ক কমানো হলে ২০৩১ সালের মধ্যে বছরে ২০০ কোটি ডলারের ডায়মন্ড অলংকার রপ্তানি করা সম্ভব বলে বাজুস প্রত্যাশা করছে। অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান এফসিএমএসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.