রংপুরে একই পরিবারের ৪ জনের প্রাণহানির নেপথ্যে
- Details
- by ২৪ ডেস্ক
রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ওই পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এসব তথ্য জানান।
গ্রেপ্তার দুজন হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।
পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের দেবপতির তিনতলা ভবন দিয়ে তার দুই তলা বাড়ির ছাদে ওঠে অভিযুক্তরা। সেখানে তারা ইয়াবা সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ছাদে গেলে অভিযুক্তদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে গণপতিকে গলায় থাকা গামছা পেঁচিয়ে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। তার চিৎকার শুনে স্ত্রী এগিয়ে এলে তাকেও কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়।
এরপর তাদের মেয়ে এগিয়ে এলে তাকেও গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। কয়েক মিনিট চেষ্টা করেও ব্যর্থ হয়ে পরে রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে পরিবারের ১২ বছর বয়সী শিশুকেও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চারজনকে হত্যার পর অভিযুক্তরা কিছু সময় ওই বাড়িতেই অবস্থান করে। তারা বাথরুমে গোসল করে, ডাইনিংয়ে বসে খেজুর ও ফ্রিজ থেকে শসা খায়। পরে তাদের কাছে থাকা অবশিষ্ট ইয়াবা সেবন করে।
দিনের আলো ফুটে ওঠার পর জুমার নামাজের সময় সুযোগ বুঝে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে স্বর্ণালংকার লুট করে এবং বাড়ির জিনিসপত্র তছনছ করে ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, লুট করা স্বর্ণালংকার একটি পরিত্যক্ত মন্দিরের পেছনে লুকিয়ে রাখা হয়েছিল। তদন্তের অংশ হিসেবে সেখান থেকে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, তদন্ত শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
এর আগে শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.