আপনি পড়ছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আগের সময়ে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নতুন মন্ত্রী ড. আবদুল মঈন খান।

স্থানীয় সরকার মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত করার ঘোষণা মঈন খানের
ড. আবদুল মঈন খান

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

আবদুল মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী কাঙ্ক্ষিত উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হয়েছে। তাঁর প্রধান লক্ষ্য হবে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করা এবং তাদের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া।

একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী।

মঈন খান বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়গুলোর তুলনায় বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এ মন্ত্রণালয় সরাসরি জনগণের সঙ্গে কাজ করে এবং স্থানীয় সরকারব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, স্থানীয় সরকারব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হলে রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। জনগণের কাছে সঠিকভাবে সরকারি সেবা পৌঁছে দিতে পারলে এর সুফল শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয় নয়, পুরো দেশ ও সরকার পাবে।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারের ক্ষমতা জনগণের কাছ থেকেই আসে। জনগণ নির্বাচনের মাধ্যমে যাদের ক্ষমতায় পাঠায়, তারাই সরকার পরিচালনা করেন। তাই জনগণের দেওয়া ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের সচ্ছল মানুষ নিজেদের অনেক প্রয়োজন নিজেরাই পূরণ করতে পারেন। কিন্তু দরিদ্র মানুষ সরকারি সহায়তা ও সেবার ওপর বেশি নির্ভরশীল। তাই তাদের অধিকার ও প্রয়োজন পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

গত ১৭ বছরের অব্যবস্থাপনায় দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন মঈন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নিয়েছেন, যা দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে ‘গুরুদায়িত্ব’ উল্লেখ করে মঈন খান বলেন, জনগণের সঙ্গে মিশে, তাদের পাশে থেকে এবং প্রতিমন্ত্রীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেশের সেবা করতে চান।

এ সময় অতীতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগও করেন তিনি। মঈন খান বলেন, তখন বিচারকদের স্বাধীনভাবে রায় লেখার সুযোগ ছিল না; মন্ত্রণালয় থেকে রায় লিখে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এমন একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান, যাতে জনগণ যথাসময়ে সঠিক সরকারি সেবা পায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.