আপনি পড়ছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের সংকটের আশঙ্কায় ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা। টাকা পরিশোধ করার পরও সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা এই ঘটনা ঘটান। রোববার সকাল ১১টার দিকে উপজেলার শীলখুড়ি ইউনিয়নে মেসার্স শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে এই ঘটনা ঘটে।

কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে কৃষকদের সার ‘লুট’
ডিলারের গুদামে মজুত রাখা ইউরিয়া সারের বস্তা

সকাল থেকে সার সংগ্রহের জন্য ডিলার পয়েন্টে ২০০ জনের বেশি কৃষক জড়ো হন। কৃষকদের অভিযোগ, ডিলার দীর্ঘক্ষণ গুদাম না খুলে তাদের অপেক্ষায় রাখেন এবং টাকা নেওয়ার পরও সার সরবরাহ করতে ব্যর্থ হন। একপর্যায়ে সার না পাওয়ার হতাশায় কৃষকরা গুদামের দরজা ভেঙে ৫০ কেজি ওজনের ১৯৭ বস্তা (প্রায় ৯ হাজার ৮৫০ কেজি) ইউরিয়া নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কৃষকদের সার ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এখন পর্যন্ত ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন এবং বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

মেসার্স শাহ আমানত ট্রেডার্সের ডিলার তাইফুর রহমান মুকুলের জন্য বরাদ্দকৃত এক হাজার ৩২০ বস্তা ইউরিয়ার মধ্যে ৩৪০ বস্তা গুদামে মজুত ছিল। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানান, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় চার হাজার বস্তা হলেও বরাদ্দ ছিল মাত্র এক হাজার ৩২০ বস্তা। এর মধ্যে ডিলার আরও কম পরিমাণ সার উত্তোলন করেছিলেন। কৃষকদের চাহিদামতো সার সরবরাহে ডিলারের বিলম্বের কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার সারের সংকটের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, উপজেলায় ইউরিয়া সারের মাসিক চাহিদা ৬৮০ টন এবং সম্পূর্ণ পরিমাণই বরাদ্দ দেওয়া হয়েছে, যার বিতরণ কার্যক্রম চলছে। তিনি বলেন, ‘উপজেলায় কোনো সারের সংকট নেই। কৃষকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও আতঙ্ক থেকে এই ঘটনা ঘটেছে। আমরা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, কিছু মানুষ আতঙ্ক ছড়ানোর কারণেই কৃষকরা গুদাম ভেঙে সার নিয়ে গেছেন। কিছু সার উদ্ধার করা হয়েছে এবং বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরেজমিন তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ডিলার তাইফুর রহমান মুকুলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.