রাশেদ খান: বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া যাবে না
- Details
- by ২৪ ডেস্ক
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না।
তিনি বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সেবা দিতে গিয়ে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার সব সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
তবে ব্যক্তিগত হিংসা বা প্রতিহিংসার কারণে কেউ মিথ্যা অভিযোগ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিরোধী দল জামায়াতের সঙ্গে কোনো বিরোধ থাকবে না বলেও জানান রাশেদ খান। তিনি বলেন, মাদক নির্মূলসহ এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে রাশেদ খান বলেন, গত নির্বাচনে তাকে এ আসনে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তিনি পরাজিত হন। এর প্রভাব স্থানীয় বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা অতীতে ভুল করেছেন, তারা দলের মূলধারায় ফিরে এসে বিএনপির জন্য কাজ করবেন। দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন।
মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং কালীগঞ্জ থানার ওসি কবির হোসেনসহ অনেকে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.