সীতাকুণ্ডে গ্যাস দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবার পেল ক্ষতিপূরণ
- Details
- by ২৪ ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাস লিক হয়ে নিহত ১০ শ্রমিকের পরিবারকে সাত লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে ইয়ার্ড কর্তৃপক্ষ। ২৩ আগস্ট ইয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এই ক্ষতিপূরণের চেক তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

এই টাকার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার পাঁচ পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন জাহিদুল। তিনি জানান, বাকি পরিবারগুলো তাদের নিজ নিজ জেলা প্রশাসন থেকে একই পরিমাণ অর্থ পাবে। এর আগে দুর্ঘটনার পরপরই ইয়ার্ড কর্তৃপক্ষ প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে দিয়েছিল এবং শ্রম আইন অনুযায়ী শ্রম আদালতে নিহতদের জনপ্রতি দুই লাখ টাকা জমা দিয়েছে। প্রয়োজনে পরিবারগুলোকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা জানি কোনো ক্ষতিপূরণই একটি জীবনের বিকল্প হতে পারে না। তবে সরকার ও শিল্প মালিকরা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এবং সুযোগ এলে আমরা আরও সহায়তা দেওয়ার চেষ্টা করব।’
জাহাজভাঙা শিল্প একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই খাতে প্রাণহানি শূন্যে নামিয়ে আনতে চাই।’
দুর্ঘটনার শিকার জাহাজটির ভেতরে থাকা উচ্চমাত্রার হাইড্রোজেন সালফাইড তাৎক্ষণিকভাবে শনাক্ত ও নিষ্ক্রিয় করার মতো প্রযুক্তিগত সক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের ছিল না বলেও স্বীকার করেন তিনি।
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী জানান, এই দুর্ঘটনার দায় শুধু স্থানীয় জাহাজভাঙা ইয়ার্ডের ওপর চাপানো উচিত নয়। পুনর্ব্যবহারের জন্য বিক্রির আগে জাহাজটি সঠিকভাবে পরিষ্কার ও নিরাপদ করার দায়িত্ব এর আগের মালিকেরও ছিল। পরিদর্শনের নথিপত্রে বিক্রির আগে জাহাজটি পরিষ্কার করা হয়েছিল বলে উল্লেখ থাকলেও পরে এর ভেতরে বিপজ্জনক গ্যাস পাওয়া যায় বলে জানান তিনি।
নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, তাদের কোম্পানি পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার সুবিধা গড়ে তোলার চেষ্টা করছে এবং বর্তমানে তাদের দুটি পরিবেশবান্ধব শিপইয়ার্ড রয়েছে। ভবিষ্যতে দুর্ঘটনা রোধে কোম্পানিটি তাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে অতিরিক্ত পদক্ষেপ নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।
১৪ আগস্ট বিষাক্ত গ্যাস লিক হওয়ার পর শ্রমিকরা ভাঙার জন্য আনা জাহাজটিতে প্রবেশ করলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টা পর বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষায় জাহাজের ভেতরে ১০ দশমিক ৮ পার্টস পার মিলিয়ন (পিপিএম) হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া যায়। কর্মকর্তাদের ধারণা, দুর্ঘটনার সময় এই মাত্রা ১০০ পিপিএম ছাড়িয়ে গিয়েছিল। এই ঘটনার পর থেকে জাহাজভাঙা ইয়ার্ডগুলোর নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে গ্যাস-মুক্ত সনদ, বিপজ্জনক জাহাজ পরিচালনা এবং শ্রমিকরা আবদ্ধ স্থানে প্রবেশের আগে বিষাক্ত গ্যাস শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতা নিয়ে একাধিক তদন্ত শুরু হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.