আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু (৪৪) নামে নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বাংলাদেশি। স্থানীয় সময় গত শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

নিউইয়র্কে গুলিতে প্রাণ গেল নোয়াখালীর রাজুর
নিহত রাজু

রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা। তিনি ব্রুকলিনের রাউনসভিল এলাকায় রেস্তোরাঁয় কাজ করতেন। আহত ব্যক্তিও রেস্তোরাঁর কর্মী। তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানার প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শী ও রাজুর স্বজনেরা জানান, ঘটনার সময় এক বন্দুকধারী ওই দোকানে ঢুকে হঠাৎ গুলি চালায়। এতে দোকানে কর্মরত রাজু এবং সেখানে থাকা আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যান। চিকিৎসা নেওয়ার পর পায়ে গুলিবিদ্ধ বাংলাদেশি বর্তমানে সুস্থ।

নোয়াখালীর আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে পরিবার।

নিউইয়র্ক থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি নিউজ জানিয়েছে, গতকাল রোববার গভীর রাতে ব্রুকলিনে কাজ করা সময় একটি ফাস্টফুড দোকানের কর্মী গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, এই গুলির ঘটনায় দ্বিতীয় এক ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশ জানায়, মধ্যরাতের ঠিক পরপরই ব্রাউনসভিলে রকাওয়ে অ্যাভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছে আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামে রেস্তোরাঁর ভেতরে ৪৪ বছরের ওই কর্মীর মাথায় গুলি করা হয়। এছাড়া ৩৯ বছরের এক ব্যক্তির ডান পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক ব্লক দূরের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে দুই ভুক্তভোগীকে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ৪৪ বছর বয়সী ব্যক্তিটি মারা যান। আহত অন্যজনের অবস্থা আশঙ্কামুক্ত।

ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির নেতা শহিদুল্লাহ কাইসার গণমাধ্যমকে জানান, ওই রেস্তোরাঁয় এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করে চলে যাচ্ছিলেন। তাকে বিল পরিশোধ করতে বলেন রেস্তোরাঁর কর্মী রাজু ও রাসেল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক বলেন, রাজুর স্বজনরা বাংলাদেশ থেকে ফোন করে মরদেহ পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.