সিপিডি: আট মাসে বন্ধ ৯৫ কারখানা, কর্মহীন ৬২ হাজার
- Details
- by ২৪ ডেস্ক
চলতি বছরের প্রথম আট মাসে দেশের তিনটি প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে কাজ হারিয়ে বেকার হয়েছেন ৬১ হাজার ৮৮১ জন মানুষ। একই সঙ্গে নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি স্পষ্ট হয়ে উঠেছে বলে মূল্যায়ন করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সোমবার সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার কোটি থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সরকার যখন দায়িত্ব নেয়, তখন উত্তরাধিকার সূত্রেই নানা কাঠামোগত সমস্যা ছিল। একই সঙ্গে বৈশ্বিক পরিস্থিতিও অনুকূল ছিল না।’
তিনি জানান, ক্ষমতা গ্রহণের সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে সরকার কোনো পূর্ণাঙ্গ ও তথ্যভিত্তিক শ্বেতপত্র বা রূপরেখা তৈরি করেনি। এর ফলে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং অর্থনীতির প্রকৃত অগ্রগতির বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নতুন সরকারের কাছে মূলত দুটি বড় প্রত্যাশা ছিল—অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রত্যাশা থাকলেও এসব ক্ষেত্রে বর্তমানে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার বারবার বলছে তারা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। কিন্তু যে পরিস্থিতি থেকে দায়িত্ব নেওয়া হয়েছিল, তা নিয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক দলিল তৈরি করা হয়নি। ফলে সরকারের বিভিন্ন বক্তব্যের সঙ্গে বর্তমান পরিসংখ্যান মেলানো এখন বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে।’
আয়োজিত এই সংলাপে সিপিডির অপর সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.