আপনি পড়ছেন

দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নেতা-কর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এটিই ছিল তার প্রথম শ্রদ্ধা নিবেদন।

রিজভী: দলের নাম ভাঙিয়ে অপকর্ম সহ্য করা হবে না
রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলীয় নেতারা

রুহুল কবির রিজভী বলেন, ‘৫ আগস্টের পর থেকে দলের নাম ব্যবহার করে যারা বিভিন্ন অপকর্মে জড়িত হয়েছে, তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কঠোর ব্যবস্থা নিয়েছেন। নেতা-কর্মীদের অবশ্যই গঠনমূলক কাজে নিয়োজিত থাকতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে।’

তিনি জানান, তার তাৎক্ষণিক দায়িত্ব হলো দলের ভেতরে শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেওয়া সাংগঠনিক সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা। রিজভী আরও উল্লেখ করেন, জনগণের সমর্থনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের সব কর্মসূচি জনকল্যাণ, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে এবং সরকারি উদ্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সরকারি কার্যক্রমে জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ দল বা সরকার গ্রহণ করবে না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা, থানা ও জেলা পর্যায়ের নেতারা সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন করে যোগ্য ব্যক্তিদের সমর্থন দেবেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে না জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা দল-সমর্থিত প্রার্থীদের পক্ষেই অবস্থান নেবেন।’

বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্র সত্ত্বেও দলের জনপ্রিয়তা এখনও অনেক উঁচুতে রয়েছে বলে দাবি করেন রিজভী। বিভিন্ন জরিপের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে বিএনপির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা ৬৫ থেকে ৬৬ শতাংশের মধ্যে রয়েছে।

শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও আবদুস সালাম আজাদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.