আপনি পড়ছেন

উন্নয়ন প্রকল্পে বিপুল বরাদ্দ থাকার পরও অর্থবছরের প্রথম মাসে স্বাস্থ্য, সেতু ও বাণিজ্যসহ সরকারের গুরুত্বপূর্ণ ১০-টি মন্ত্রণালয় ও বিভাগ কোনো অর্থ ব্যয় করতে পারেনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উন্নয়ন বাজেট: ১০ মন্ত্রণালয়ে খরচের খাতা শূন্য
বাংলাদেশ সরকারের লোগো

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ উন্নয়ন বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি। অথচ এই দুই বিভাগের অনুকূলে মোট বরাদ্দ রয়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। একই সঙ্গে সেতু বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও খরচের খাতা শূন্য রয়েছে।

চলতি অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে প্রথম মাসে ব্যয় হয়েছে মাত্র ২ হাজার ১২১ কোটি টাকা, যা মোট বরাদ্দের শূন্য দশমিক ৬৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়েও ব্যয়ের হার একই ছিল। তবে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়নের হার এক শতাংশের ওপরে ছিল।

বরাদ্দ ব্যবহারের দিক থেকে প্রথম মাসে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। সংস্থাটি ২৯ কোটি টাকা বরাদ্দের বিপরীতে সোয়া দুই কোটি টাকা বা প্রায় সাড়ে সাত শতাংশ ব্যয় করেছে। এ ছাড়া সংসদ বিষয়ক সচিবালয় প্রায় ৭ শতাংশ, মন্ত্রিপরিষদ বিভাগ সাড়ে ৫ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৫ শতাংশ এবং দুর্নীতি দমন কমিশন সাড়ে ৪ শতাংশ অর্থ ব্যয় করেছে।

অর্থবছরের শুরুতে বৃষ্টির কারণে প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে সরকার ২০২৮-২৯ অর্থবছর থেকে অর্থবছরের সময়কাল জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে অর্থ ব্যয়ের বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার জানান, জুলাই ও আগস্ট মাস মূলত প্রকল্পের কার্যাদেশ ও ক্রয় পরিকল্পনা তৈরিতে ব্যয় হয়। দরপত্র প্রক্রিয়া শেষ হতে অক্টোবর পর্যন্ত লেগে যায়। মূলত সেপ্টেম্বর থেকে প্রকল্পের মূল ব্যয় শুরু হওয়ার কারণে শুরুর দিকে এডিপি বাস্তবায়নের হার কম থাকে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.