অপরাধ তদন্তে নতুন ক্ষমতা পাচ্ছে এপিবিএন
- Details
- by ২৪ ডেস্ক
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট আইনি কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এটি অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন অনুসরণ করে এপিবিএনের সদস্যরা ফৌজদারি অপরাধ তদন্ত এবং এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন। বর্তমানে কোনো অভিযানে কাউকে গ্রেপ্তার করার পর এপিবিএনের সদস্যদের তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতে হয়।
প্রস্তাবিত আইনে এপিবিএনের জন্য বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠনের বিধান রাখার কথাও জানানো হয়েছে। এসব আদালতে বিচার পরিচালনার জন্য পৃথক পদ্ধতির প্রস্তাব রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশের অধীন এপিবিএন একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়াও বাহিনীটির দায়িত্বের মধ্যে থাকবে।
এ ছাড়া সন্ত্রাস, মাদক, মানব পাচার ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ মোকাবিলা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্বও এপিবিএনের ওপর থাকবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স’ যুগোপযোগী করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এপিবিএনকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যেই অধ্যাদেশটি পর্যালোচনা করে বাংলায় নতুন আইনের খসড়া প্রস্তুত করা হয়। খসড়াটি নিয়ে জনমতও নেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.