আপনি পড়ছেন

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের জমাকৃত অর্থে কোনো ধরনের কর্তন বা ‘হেয়ারকাট’ কার্যকর থাকছে না। ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানত থেকে প্রয়োজন অনুযায়ী মূল অর্থ তুলতে পারবেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সুবিধা কার্যকর করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সম্মিলিত ইসলামী ব্যাংক: ১ সেপ্টেম্বর থেকে তোলা যাবে আমানত
বাংলাদেশ ব্যাংকের লোগো

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, মো. কবির আহমাদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী মুনাফার ওপর কোনো হেয়ারকাট থাকবে না বলে স্পষ্ট করার পরও আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা ছিল। সেই বিভ্রান্তি দূর করতে আমানতকারীদের বিষয়টি পরিষ্কারভাবে জানানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছরের ২৯ ডিসেম্বরের ঘোষিত স্কিম অনুযায়ী ইতিমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের আমানত উত্তোলনের আওতা আরো বাড়ানো হচ্ছে। প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংকের লেনদেন দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি আন্তর্জাতিক নীতি অনুসরণের কথা বলে একীভূত পাঁচ ব্যাংকের ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা কর্তন বা হেয়ারকাটের সিদ্ধান্ত জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীদের আপত্তির মুখে অবশেষে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আমানতের পূর্ণ অর্থ উত্তোলনের পথ সুগম করা হলো।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.