আপনি পড়ছেন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকারের কথা স্মরণ করেছে ঢাকাভিত্তিক ১৬টি কূটনৈতিক মিশন। রোহিঙ্গা ঢলের নবম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) এসব মিশন মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই অধিকারের ওপর জোর দেয়।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জোর যুক্তরাজ্য ও ইইউ মিশনের
কক্সবাজারের একটি ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে আছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সামরিক বাহিনীর বর্বরোচিত অভিযান ও নৃশংস হামলার মুখে পালিয়ে আসে রোহিঙ্গারা। এরপর থেকে কক্সবাজার উপকূলে প্রায় ১২ লাখ নিপীড়িত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ।

বিদেশি মিশনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, এই ঢলের নয় বছর পর রাখাইন জুড়ে সংঘাত বাড়ছে এবং মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়, গভীরতর নিরাপত্তাহীনতা, বেসামরিক অবকাঠামোর ওপর বিমান হামলা এবং সাহায্য ও বাণিজ্যের ওপর মিয়ানমার কর্তৃপক্ষের অবরোধ মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে।

এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ ও পুরো অঞ্চল জুড়ে বাস্তুচ্যুতি বাড়ছে। এর ফলে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিতে গিয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটছে। বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূলে নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মিশনগুলো জানায়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরির জন্য বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলা করতে হবে। একইসঙ্গে সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরি এবং মিয়ানমারে বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একটি কৌশলগত, সমন্বিত ও দীর্ঘমেয়াদী পদ্ধতির প্রয়োজন। প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পথ খুঁজতে তারা বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলেও জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সংকট যেহেতু দশম বছরে পদার্পণ করছে, তাই আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভুলে যাওয়া না হয়। আমরা রোহিঙ্গা সম্প্রদায়ের কণ্ঠস্বরকে জোরালো করতে, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং বিশ্বব্যাপী সমর্থন অব্যাহত রাখতে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.