তথ্যমন্ত্রী: সাংস্কৃতিক আয়োজনে বাধাবিঘ্নের মানসিকতা সরকারের নেই
- Details
- by ২৪ ডেস্ক
দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সরকার কোনো ধরনের বাধা তৈরি করতে চায় না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, কোনো কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ নির্দিষ্ট কারণ থাকতে পারে; এটিকে সরকারের অসহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বন্ধ বা বাতিলের ঘটনা নিয়ে প্রশ্ন উঠলে তথ্যমন্ত্রী বলেন, একটি কনসার্ট বাতিল হওয়া মানেই সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করছে না—এমনটি নয়। কোনো আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় নিতে হতে পারে।
তিনি বলেন, দেশে নিয়মিতই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং বড় পরিসরেও কনসার্ট আয়োজন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার কোনো মানসিকতা নেই।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে কালচারাল কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়, এমন কিছু। এ ধরনের চিন্তা শেয়ার করি না।’
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে বলেও স্বীকার করেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করলে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধার ঘটনা অনেকটাই কমেছে। তার ভাষ্য, এ ক্ষেত্রে ‘ড্রামাটিক্যালি ডেভেলপমেন্ট’ হয়েছে।
তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না—এমন দাবি তিনি করছেন না বলেও জানান জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন সাম্প্রতিক উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.