আপনি পড়ছেন

বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হওয়া পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগর

পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ সোমবার দুপুরে প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। তাদের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা গেলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।

ট্রলারের মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করে একটি মাছ ধরার ট্রলার উপকূলের দিকে রওনা হয়েছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

নিখোঁজ জেলেরা হলেন—পাথরঘাটা সদর ইউনিয়নের বাসিন্দা নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

জীবিত উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগর ছিল উত্তাল। প্রচণ্ড ঝড়ের মধ্যে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। পরে আটজন প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় প্রাণে বেঁচে যান।

নিখোঁজ জেলেদের সন্ধানে দুর্ঘটনার পরই জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর পাঁচজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর তিনি পেয়েছেন। তবে মরদেহগুলো এখনো তাঁর সামনে আনা হয়নি। উদ্ধারের পর সেগুলো উপকূলে পৌঁছালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.