শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারতের বিহার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিহারে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁস ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মঙ্গলবার (২৫ আগস্ট) পাটনায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে মিছিল করেন শত শত আন্দোলনকারী। খবর ইন্ডিয়া টুডে।

গান্ধী ময়দান থেকে সকালে মিছিলটি শুরু হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে থাকে। পথে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। এরপরও বিক্ষোভকারীদের একটি অংশ মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছে যায়। পরে তাদের সরিয়ে দিতে পুলিশ কয়েকজনকে আটক করে।
পাটনার গার্ডানিবাগ এলাকায় বেশ কিছুদিন ধরেই বিপিএসসি পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ চলছে। মঙ্গলবার জমিসংক্রান্ত দাবিতে আন্দোলনরত একদল কৃষকও কালো পতাকা নিয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সিআরপিএফ সদস্যদেরও মোতায়েন করা হয়।
এর আগে সোমবার শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বিহার সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের দাবি, আলোচনায় কিছু ইতিবাচক দিক থাকলেও তাদের মূল দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আন্দোলনকারী ছাত্রনেতা সৌরভ কুমার জানান, সরকার তাদের সঙ্গে আলোচনার জন্য কেবল জুনিয়র পর্যায়ের কর্মকর্তাদের পাঠাচ্ছে। বিষয়টি তারা মেনে নেবেন না। মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলেই আন্দোলন প্রত্যাহারের বিষয়টি তারা বিবেচনা করবেন।
এদিকে চলমান আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানে নতুন উদ্যোগের কথা জানিয়েছে বিহার সরকার।
মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘বিদ্যার্থী সহযোগী শিবির’ আয়োজন করা হবে। সেখানে শিক্ষার্থীরা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাতে পারবেন। অনলাইন পোর্টাল ও ১১০০ হেল্পলাইনের মাধ্যমেও অভিযোগের অগ্রগতি জানা যাবে।
তবে সরকারের এ উদ্যোগের পরও ৭০তম বিপিএসসি পরীক্ষা ঘিরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। ফলে বিহারে নিয়োগ পরীক্ষা নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি আপাতত শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.