আপনি পড়ছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে বিভিন্ন সামগ্রী রেখে কৃত্রিমভাবে আসন দখল বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। বাসে শৃঙ্খলা ফেরাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির পাশাপাশি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জবি বাসে সিট দখল ঠেকাতে আসছে প্রজ্ঞাপন
জবিতে বোতল-খাতা-শিট রেখে বাসের সিট দখল বন্ধে দ্রুতই আসছে প্রজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জানান, বাসে শিক্ষার্থী উপস্থিত না থেকে খাতা, শিট কিংবা পানির বোতল রেখে আসন সংরক্ষণের সুযোগ আর থাকবে না। বাসের আসন বণ্টন পুরোপুরি সশরীরে আগে পৌঁছানোর ভিত্তিতে কার্যকর করা হবে। বাসের চালক ও সহকারীরা সার্বিক বিষয়টি তদারকি করবেন। এই নির্দেশনা কেউ অমান্য করলে উপাচার্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় চালিত বাসগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী যাতায়াত করেন। সিটের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় অনেককেই দীর্ঘ পথ দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। এর মধ্যে বাসে ব্যক্তি উপস্থিত না থেকেও বিভিন্ন জিনিসপত্র দিয়ে সিট আটকে রাখার প্রবণতা তৈরি হওয়ায় আগে ওঠা শিক্ষার্থীরা খালি আসনে বসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.