আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন দেশটির এক আইনপ্রণেতা। মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস মঙ্গলবার এই আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এই পদক্ষেপ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধে ট্রাম্পকে আহ্বান
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অবস্থান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ই-১ বসতি পরিকল্পনার আওতায় এক হাজার ২০০টির বেশি আবাসন নির্মাণের জন্য দরপত্র উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্রেগরি মিকস।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনে এটা স্পষ্ট যে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ।’

তিনি আরও বলেন, ‘কয়েক দশক ধরে উভয় দলের মার্কিন প্রশাসনই এই এলাকায় নির্মাণের ভয়াবহ পরিণতি সম্পর্কে অবগত। কারণ এটি পশ্চিম তীরকে আরও বিভক্ত করবে, ফিলিস্তিনি জনসংখ্যা অধ্যুষিত কেন্দ্রগুলো থেকে পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করবে এবং ভবিষ্যতের একটি ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে।’

ফিলিস্তিনিদের নিজস্ব একটি কার্যকর রাষ্ট্রের অধিকার রয়েছে বলে মন্তব্য করেন এই মার্কিন আইনপ্রণেতা। একইসঙ্গে ইসরায়েলিদেরও দীর্ঘস্থায়ী নিরাপত্তা এবং অন্তহীন সংঘাতমুক্ত ভবিষ্যতের অধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মিকস সতর্ক করে বলেন, বসতি সম্প্রসারণের কারণে আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথ ক্রমশ অসম্ভব হয়ে উঠতে পারে। পাশাপাশি এটি ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও একঘরে করে ফেলার ঝুঁকি তৈরি করবে এবং যুক্তরাষ্ট্রে দেশটির প্রতি সমর্থন দুর্বল করবে।

ই-১ পরিকল্পনার অগ্রগতি ওয়াশিংটন মেনে নেবে না, তা নেতানিয়াহুর কাছে স্পষ্ট করতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান মিকস। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে স্পষ্ট করতে হবে যে ই-১ পরিকল্পনা এগিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। এই পরিকল্পনা অবিলম্বে স্থগিত করার এবং নির্মাণের দিকে আর কোনো পদক্ষেপ না নেওয়ার দাবি জানাতে হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.