আপনি পড়ছেন

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নেদারল্যান্ডস। এর জেরে গাজা সমন্বয় কেন্দ্র থেকে ডাচ প্রতিনিধিদের বহিষ্কার করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করায় ডাচ প্রতিনিধিদের বহিষ্কার ইসরায়েলের
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেন, ‘কিয়াত গাট শহরের আন্তর্জাতিক গাজা সহায়তা কেন্দ্র থেকে নেদারল্যান্ডসের প্রতিনিধিদের অবিলম্বে বহিষ্কার করা হবে।’ তিনি জানান, ডাচ সরকারের নেওয়া ধারাবাহিক ইসরায়েল বিরোধী পদক্ষেপের কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গিডিওন সার আরও জানান, ডাচ সরকারের সর্বশেষ পদক্ষেপটি হলো জুদিয়া ও সামারিয়া (পশ্চিম তীর), পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমি থেকে ইসরায়েলি পণ্য বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের আইন, যা আগামী মাসে কার্যকর হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলে অবস্থিত ডাচ দূতাবাস এবং তাদের মার্কিন বন্ধুদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এক সপ্তাহের মধ্যে ডাচ প্রতিনিধিদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘ডাচ সরকারের ইসরায়েল বিরোধী নীতির সঙ্গে নেদারল্যান্ডসে নজিরবিহীন ইহুদিবিদ্বেষ ও বয়কটের ঢেউ যুক্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। যারা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করবে, এই অঞ্চলে তাদের কোনো স্থান হবে না এবং ইসরায়েল তার বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছাড়বে না।’ তবে এই সিদ্ধান্তের বিষয়ে ডাচ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি থেকে আসা পণ্য আমদানি, ক্রয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ২০২৬ সালের জুলাই মাসের শেষের দিকে নেয় ডাচ সরকার। এই পদক্ষেপ ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, কিয়াত গাট শহরে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন এই কেন্দ্রটি মূলত বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র হিসেবে পরিচিত। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং মার্কিন শান্তি পরিকল্পনা তদারকির জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড এটি প্রতিষ্ঠা করে।

২০২৬ সালের ৩১ জুলাই বোর্ড অব পিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের একটি রূপরেখা প্রকাশ করে। এতে হামাসকে নিরস্ত্রীকরণের পাশাপাশি পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। নথিতে গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তর এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি জাতীয় কমিটির অধীনে অস্ত্র রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, ত্রাণ সরবরাহ সহজতর করা এবং যুদ্ধপরবর্তী পরিস্থিতি পরিকল্পনার জন্য ৪০টি দেশ ও সংস্থার অংশগ্রহণে কিয়াত গাট শহরে এই সমন্বয় কেন্দ্রটি স্থাপন করা হয়। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.