সিআইএ প্রধানের গোপন সফর, মস্কোয় রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন র্যাটক্লিফ রাশিয়ার রাজধানী মস্কোয় গোপন সফর করেছেন। সেখানে তিনি রুশ কর্মকর্তাদের সঙ্গে অঘোষিত বৈঠক করেছেন বলে জানিয়েছে বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএস।

মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাটক্লিফ মস্কোয় পৌঁছান বলে জানা গেছে। তবে তার সফরের উদ্দেশ্য কী ছিল কিংবা তিনি কার সঙ্গে বৈঠক করেছেন, এ বিষয়ে ওয়াশিংটন বা মস্কো কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উচ্চপর্যায়ের মার্কিন ও রুশ কর্মকর্তাদের সরাসরি বৈঠক বর্তমানে খুবই বিরল।
সিবিএস জানায়, বিমান চলাচল পর্যবেক্ষণের তথ্যেও মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে লাটভিয়া হয়ে রাশিয়ায় একটি বড় মার্কিন সামরিক বিমান যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। পরে সেটি রাশিয়া ছেড়ে লাটভিয়ায় ফিরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি সি-১৭ পরিবহন বিমানকে এগিয়ে যেতে দেখা যায়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি গ্রিনিচ মান সময় ভোর ৫টা ৫০ মিনিটে রিগা বিমানবন্দর ছাড়ে এবং সকাল ৭টা ৪ মিনিটের দিকে মস্কোয় পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে সেটি আবার রিগার উদ্দেশে রওনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে মস্কোর সড়ক দিয়ে একটি কূটনৈতিক বহর চলাচলের দৃশ্য দেখা গেছে বলেও দাবি করা হয়েছে।
সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছিল, দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো সফর করবে। ওই প্রতিনিধিদল মস্কো ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখতে বলা হয়েছিল বলে সিবিএসকে জানিয়েছেন ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
সিআইএ পরিচালক হিসেবে র্যাটক্লিফের এটি রাশিয়ায় প্রথম সফর বলে ধারণা করা হচ্ছে। তবে মস্কোয় তার গোয়েন্দা সংস্থার সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি যোগাযোগ বজায় রেখেছেন।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মস্কোয় ব্রিটিশ সামরিক অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করা জন ফোরম্যান বিবিসি রেডিও ফোরের ‘পিএম’ অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক সময়ে জার্মানিতে ড্রোন তৎপরতার সঙ্গে রাশিয়ার কোনো যোগসূত্র রয়েছে কি না, এমন জল্পনার প্রেক্ষাপটে সফরটি উত্তেজনা নিয়ন্ত্রণের বিষয়ে হতে পারে।
ফোরম্যান বলেন, কিছু একটা ঘটছে। না হলে আমেরিকানরা সাধারণত এত উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তাকে এত কম সময়ের নোটিশে, তাও ঘোষণা না দিয়ে, মস্কোয় পাঠায় না। তার মতে, রাশিয়ায় আটক থাকা মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টিও সফরের আলোচনায় থাকতে পারে।
রাশিয়ায় এক বছরের বেশি সময় কারাবন্দি থাকা রুশ-মার্কিন নাগরিক কেসেনিয়া কারেলিনাকে মুক্ত করার আলোচনায় র্যাটক্লিফ ভূমিকা রেখেছিলেন। ইউক্রেনকে সহায়তার অভিযোগে কারেলিনাকে আটক করা হয়েছিল।
২০২৪ সালে রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময় চুক্তিতেও সিআইএ ভূমিকা রেখেছিল। ওই চুক্তির মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নাল-এর সাংবাদিক ইভান গার্শকোভিচ, সাবেক মার্কিন মেরিন পল হুইলান এবং রুশ-মার্কিন সাংবাদিক আলসু কুরমাশেভাসহ কয়েকজনকে মুক্ত করা হয়।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক ব্যাপকভাবে উত্তেজনাপূর্ণ। এরপর আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দেশটির ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাশিয়া সফর করা সর্বোচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের একজন হতে পারেন র্যাটক্লিফ। গত বছর আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে ওই বৈঠক থেকে কোনো বড় অগ্রগতি আসেনি। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও তা এখন কার্যত স্থবির।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.