যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে স্থগিত ভিসা অ্যাপয়েন্টমেন্ট
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটে ভিসা আবেদনকারীদের নির্ধারিত সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। খবর রয়টার্স।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে কনস্যুলার কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর কারণে ভিসা-সংক্রান্ত কিছু অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।
যেসব ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় আগে থেকেই নির্ধারিত ছিল, তাঁদের অনেককে ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হলো ভিসা আবেদন যাচাইয়ের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের আরও দক্ষ করে তোলা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আবেদনকারীদের শনাক্ত করার বিষয়েও কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সব আবেদনকারীর মূল্যায়নে ধারাবাহিকতা ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের বিষয়টি প্রথম প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সাক্ষাৎকারের সময় পরিবর্তনের বিষয়ে বিভিন্ন দেশে থাকা আবেদনকারীদের ই-মেইল পাঠানো হয়েছে।
এদিকে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির মধ্যেই নতুন এই পদক্ষেপ সামনে এলো। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি অভিবাসন ব্যবস্থায় কঠোরতা বাড়িয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও ঘটছে।
সম্প্রতি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার প্রশাসনিক সিদ্ধান্তও আদালতের চ্যালেঞ্জের মুখে পড়ে। এক মার্কিন বিচারক ওই নীতি বাতিল করে বলেন, এটি কার্যকরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনি ক্ষমতার সীমা ছাড়িয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, কঠোর এসব পদক্ষেপের ফলে অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা বাড়ছে এবং বৈষম্যের ঝুঁকিও তৈরি হচ্ছে।
২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় ফিরে তার প্রশাসন এখন অভিবাসন ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে কঠোর নীতি বাস্তবায়ন করছে। নতুন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের সিদ্ধান্তও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.