নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: নিখোঁজ ৩৮৪, নিহত ৮
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮৪ জন পর্যটক ও দর্শনার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে এই বিপর্যয় ঘটে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত এলাকাগুলো থেকে বিপুলসংখ্যক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটক ও দর্শনার্থীদের অবস্থান এবং নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে। সীমান্ত এলাকার উভয় পাশেই ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
নিখোঁজদের মধ্যে নেপাল, ভারত, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিকরা রয়েছেন। তবে অনেকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নেপাল পুলিশ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আকস্মিক এই বন্যায় পুলিশ স্টেশন, কাস্টমস অফিস ও বেশ কিছু বসতবাড়ি ভেসে গেছে। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বত নামে পরিচিত চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিঝাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং বন্দরের কাছে এই ভূমিধস আঘাত হানে। এটি দুই দেশের সংযোগকারী একটি প্রধান স্থলবন্দর।
জিরং কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাত দিয়ে সিনহুয়া জানায়, দুর্যোগের কারণে চীনের দিকের বন্দরে যাওয়ার রাস্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভারতের সীমান্তবর্তী জেলা চিতওয়ান পর্যন্ত ভাটি অঞ্চলের মানুষের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধার তৎপরতায় হেলিকপ্টারসহ রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়েছেন।
আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, ভোতেকোশি নদীর উজানে একটি হিমবাহের হ্রদ ফেটে এই বন্যা ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হতে পারে।
কাঠমান্ডুর সরকারি হাসপাতাল ও নিরাপত্তা সংস্থা পরিচালিত চিকিৎসা কেন্দ্রগুলো আহতদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি মন্ত্রিসভার বৈঠক চলছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সুধান গুরুং ক্ষয়ক্ষতির বিষয়ে পার্লামেন্টে ব্রিফ করার প্রস্তুতি নিচ্ছেন।
পর্যটকরা সাধারণত নেপালের অন্যতম জনপ্রিয় ট্রেকিং গন্তব্য লাংটাং অঞ্চলে যাওয়ার জন্য রাসুওয়াগাধি এলাকায় ভ্রমণ করেন। এছাড়া অনেকেই চীনের কৈলাশ পর্বত এবং মানস সরোবর হ্রদে যাওয়ার পথে এই এলাকাটি ব্যবহার করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.