বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ
- Details
- by ২৪ ডেস্ক
মান পরীক্ষায় নির্ধারিত বাংলাদেশি মান পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের বিভিন্ন ধরনের মসলা, বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। সংস্থাটি ভোক্তাদের এসব পণ্য না কেনার পরামর্শ দিয়েছে।
বিএসটিআই জানায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করে নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় কয়েকটি প্রতিষ্ঠানের ঘি, বাটার অয়েল ও মসলার নির্ধারিত মানে ঘাটতি পাওয়া যায়।
পরীক্ষায় বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘিতে দুধের ফ্যাট বা প্রকৃত ঘির উপাদান পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএসটিআই। সংস্থাটির দাবি, পণ্যটি পাম অলিন ও বনস্পতি ব্যবহার করে তৈরি করে ‘ঘি’ নামে বাজারজাত করা হচ্ছিল।
এ ছাড়া বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের পাঁচ ধরনের মসলায় নির্ধারিত মানের তুলনায় মোট অ্যাশ ও লবণের পরিমাণ বেশি পাওয়া গেছে। পণ্যগুলো হলো—কারি পাউডার, হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলা।
অন্যদিকে, বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ঘি, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের ‘অরুন বাঘাবাড়ী’ ঘি, মেসার্স মামুন ফুড প্রোডাক্টের ‘নিউ রাঁধুনী’ ও ‘সিটি’ ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ফুড প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের ‘এলডার্স’ ব্র্যান্ডের বাটার অয়েলও পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।
এসব পণ্যের পরীক্ষায় রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালু ও পলেন্সকে ভ্যালুসহ বিভিন্ন মানদণ্ড নির্ধারিত সীমার বাইরে পাওয়া গেছে।
বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জাতীয় মান অনুযায়ী পণ্যের গুণগত মান বজায় রাখা লাইসেন্সধারী প্রতিটি প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান এ দায়িত্বে ব্যর্থ হলে বিএসটিআই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
তিনি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণের পাশাপাশি নকল ও ভেজাল পণ্য ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
পণ্য কেনার আগে ভোক্তাদের বিএসটিআইয়ের মানচিহ্ন ও লাইসেন্স নম্বর যাচাই করার পাশাপাশি উৎপাদনের তারিখ, মেয়াদ, উপাদান এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো পণ্যের মান নিয়ে অভিযোগ, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহারের তথ্য থাকলে ১৬১১৯ নম্বরে বিএসটিআইয়ের হটলাইনে যোগাযোগ অথবা ই-মেইলে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.