১০ মাস অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- Details
- by ২৪ ডেস্ক
কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া টানা ১০ মাসের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৪(৩)(ঘ) বিধি অনুযায়ী পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে তার এই বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের উদ্দেশ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। একই বছরের ৩১ অক্টোবর তিনি দিনাজপুরের কর্মস্থল থেকে অবমুক্ত হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে সিলেটে যোগদান করেননি। বিষয়টি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করা হয়।
পরবর্তীতে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হলেও তিনি সেখানেও যোগদান করা থেকে বিরত থাকেন।
অনুমোদনহীনভাবে কর্মস্থলে দীর্ঘ অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তদন্তে উভয় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে স্থায়ী অপসারণের প্রাথমিক সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
পরবর্তী সময়ে শাস্তির বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশনও বরখাস্তের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। পরিশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে এই প্রজ্ঞাপন জারি করা হলো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.