ইসরায়েলের কাছে আটকা প্রায় ৮০০ ফিলিস্তিনির মরদেহ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
১৯৬৭ সাল থেকে এখন পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ৮০০ নিহত ফিলিস্তিনির মরদেহ ইসরায়েল আটকে রেখেছে বলে জানিয়েছে একটি ফিলিস্তিনি অধিকার গোষ্ঠী। ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিখোঁজদের পরিণতি প্রকাশ ও নিহতদের মরদেহ উদ্ধার সংক্রান্ত ফিলিস্তিনি জাতীয় প্রচারণার এক যৌথ বিবৃতিতে বুধবার এই তথ্য জানানো হয়।

ফিলিস্তিনি ও আরব নিহতদের মরদেহ উদ্ধারের জাতীয় দিবসের প্রাক্কালে এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘নিহত ও নিখোঁজ ব্যক্তিদের মরদেহ আটকে রাখার বিষয়টি ইসরায়েলি লঙ্ঘনের সঙ্গে যুক্ত অন্যতম প্রধান ঘটনা। কারণ এর ফলে ফিলিস্তিনি পরিবারগুলো তাদের প্রিয়জনদের পরিণতি জানা, তাদের বিদায় জানানো এবং দাফন করা থেকে বঞ্চিত হচ্ছে।’
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েল এখনও প্রায় এক হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে। এর মধ্যে ৭৯৯ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সর্বশেষ ফাতহি খাযেম নামের জেনিনের এক কমান্ডারের মরদেহ আটকে রাখা হয়েছে। গত সপ্তাহে নিজ বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি নিহত হন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ হস্তান্তর করেনি।
নিখোঁজদের নথিভুক্ত করার ক্ষেত্রে জটিলতার কারণে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয় বলে বিবৃতিতে জোর দেওয়া হয়। বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং বহু মানুষ নিহত হয়েছেন এমন অনেক এলাকায় প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে নিহতদের মরদেহ উদ্ধার এবং নিখোঁজ ফিলিস্তিনিদের পরিণতি নির্ধারণে জোরদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত অক্টোবরে অধিকারকর্মীরা অভিযোগ করেছিলেন, দক্ষিণ ইসরায়েলের সদে তেইমান সামরিক স্থাপনায় গাজার প্রায় দেড় হাজার নিহত ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল। গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও উপকূলীয় এই ছিটমহলজুড়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.