যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের আগে খুলছে না হরমুজ প্রণালী
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে আগের সমঝোতা স্মারকে ফিরে না আসা পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে না। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই কড়া বার্তা দিয়েছে। বুধবার ইসফাহান প্রদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র হোসেইন মহিবি এই তথ্য জানান।

হোসেইন মহিবি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের বাধা দেওয়া বন্ধ করে এবং সমঝোতা স্মারকে ফিরে আসে, তবে আমরা সমঝোতার কাঠামোর মধ্যে থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে পারি।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের শর্ত না মানলে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালী খোলা হবে না।’
আইআরজিসির এই মুখপাত্র জানান, প্রণালীটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর জলসীমায় কোনো শত্রু সামরিক নৌযান নেই। সব বৈরী নৌযান এখন প্রণালী থেকে অন্তত ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং তেহরানের সুস্পষ্ট অনুমতি ছাড়া কোনো নৌযান এই জলপথ অতিক্রম করতে পারবে না।
এক মাস আগে ওমানের সঙ্গে ইরানের আলোচনা শুরু হয় এবং উভয় পক্ষ একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছেছে। এই আলোচনায় প্রণালীর জলসীমায় দুই দেশের অংশীদারিত্ব এবং ট্রানজিট রাজস্বের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে ওয়াশিংটন এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে চুক্তিতে পৌঁছানোর অগ্রগতি বিলম্বিত করেছে বলে অভিযোগ করেন মহিবি।
মঙ্গলবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাবাদি জানান, তেহরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে সাত মাইল চওড়া একটি অস্থায়ী ট্রানজিট রুটের বিষয়ে একমত হয়েছে। তবে এই ব্যবস্থার অর্থ প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া নয়। স্থায়ী রুট নির্ধারণে আরও আলোচনা অনুষ্ঠিত হবে এবং প্রণালীটি পুনরায় খোলার বিষয়টি ইসলামাবাদ সমঝোতার অধীনে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পূরণের ওপর নির্ভরশীল।
জুনের মাঝামাঝি সময়ে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই স্মারকে শত্রুতা অবসান, প্রণালী পুনরায় খুলে দেওয়া, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ৬০ দিনের আলোচনা প্রক্রিয়া শুরুর বিধান অন্তর্ভুক্ত ছিল। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র এই স্মারকের মূল বিধানগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তাই ওয়াশিংটন প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত প্রণালীটি পুরোপুরি খোলা হবে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.