জার্মানিতে গণনির্বাসনের প্রতিবাদে অভিবাসীদের দোকানপাট বন্ধ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জার্মানির পূর্বাঞ্চলীয় শহর মাগদেবুর্গে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) অভিবাসী বিরোধী নীতির প্রতিবাদে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন অভিবাসী ব্যবসায়ীরা। আসন্ন রাজ্য নির্বাচনের আগে দলটির গণনির্বাসন বা ‘রিমাইগ্রেশন’ পরিকল্পনার বিরুদ্ধে বুধবার এই ধর্মঘট পালন করা হয়।

স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই ‘মাইগ্রা-স্ট্রাইক’ বা অভিবাসী ধর্মঘটে মুদি দোকান, সেলুন ও রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২০ জনের বেশি ব্যবসায়ী এতে অংশ নেন।
স্যাক্সনি-আনহাল্ট রিফিউজি কাউন্সিল এই প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আজ আমাদের দরজা বন্ধ রাখছি যাতে আগামীকাল একটি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের দরজা বন্ধ না হয়ে যায়।’
কাউন্সিল জানায়, বর্ণবাদ ও সামাজিক বঞ্চনার অভিজ্ঞতা থেকেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জার্মানির বর্তমান রাজনৈতিক বিতর্কে অভিবাসীদের অবস্থান নিয়ে যে সন্দেহ তৈরি করা হচ্ছে, সেটিও এর অন্যতম কারণ। যারা বিদেশে জন্মগ্রহণ করেছেন বা যাদের অভিবাসনের ইতিহাস রয়েছে, বিশেষ করে যারা বছরের পর বছর ধরে স্থানীয় অর্থনীতি ও সমাজে অবদান রাখছেন, তারা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সমাজ থেকে অভিবাসনের ইতিহাস থাকা মানুষদের গণনির্বাসন ও বাস্তুচ্যুত করার দাবি অনেক শরণার্থী ও অভিবাসীর মনে ভয় এবং নিরাপত্তাহীনতা তৈরি করছে।’
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই বিষয়ে আর চুপ থাকতে চান না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ‘স্বেচ্ছায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার মাধ্যমে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ জনসমক্ষে তুলে ধরছেন এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বার্তা দিচ্ছেন।’
আসন্ন স্যাক্সনি-আনহাল্ট রাজ্য নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে রয়েছে অভিবাসী বিরোধী দল এএফডি। এই নির্বাচনে ভোটাররা নতুন আঞ্চলিক পার্লামেন্ট ও সরকার নির্বাচন করবেন। নির্বাচনী প্রচারণায় দলটি অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন এবং আগ্রাসীভাবে নির্বাসন প্রক্রিয়া কার্যকর করার দাবি তুলেছে।
পলিটিক্স-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, এএফডি ৪৩ শতাংশ জনসমর্থন নিয়ে শীর্ষে রয়েছে। এরপরেই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ২৩ শতাংশ, লেফট পার্টি ১৩ শতাংশ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ৭ শতাংশ সমর্থন পেয়েছে। গ্রিন পার্টি পার্লামেন্টে প্রবেশের জন্য প্রয়োজনীয় ৫ শতাংশ ভোটের কাছাকাছি রয়েছে এবং বামপন্থি পপুলিস্ট বিএসডব্লিউ ৪ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জরিপে এগিয়ে থাকলেও এএফডি সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ছোট দলগুলো ৫ শতাংশ ভোটের বাধা পেরোতে পারবে কি না, তার ওপরই আসন বণ্টন নির্ভর করবে। মূলধারার রাজনীতিক ও নিরাপত্তা কর্তৃপক্ষের চরমপন্থার সতর্কতা সত্ত্বেও দলটির জনপ্রিয়তা টিকে রয়েছে।
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি ইতোমধ্যে এএফডির আঞ্চলিক শাখাগুলোকে কট্টর ডানপন্থি চরমপন্থি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটি জানিয়েছে, দলটির একাংশ জাতীয় পরিচয় নিয়ে এমন বর্ণবাদী ধারণা প্রচার করে, যা জার্মানির গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে বেমানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.