আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের পরিকল্পিত বসতি সম্প্রসারণের বিরোধিতায় একটি আন্তর্জাতিক যৌথ ঘোষণায় যোগ দিয়েছে ডেনমার্ক। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ডেনমার্ক, ইউরোপীয় কমিশন ও অন্যান্য ২০টি দেশের স্বাক্ষরিত ওই ঘোষণায় ই-১ (E1) বসতি প্রকল্পের জন্য নির্মাণ দরপত্র প্রকাশের বিষয়ে ইসরায়েল সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরোধিতায় ডেনমার্ক
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর একটি তল্লাশি চৌকি

ঘোষণাপত্রে স্বাক্ষরকারীরা বলেন, ‘ই-১ বসতি প্রকল্পের জন্য নির্মাণ দরপত্র প্রকাশের বিষয়ে ইসরায়েল সরকারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তারা সতর্ক করে জানান, এই প্রকল্প পশ্চিম তীরকে বিভক্ত করার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের আঞ্চলিক ধারাবাহিকতা নষ্ট করবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুসমর্থিত আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানের কথা উল্লেখ করে স্বাক্ষরকারীরা জানান, আন্তর্জাতিক আইনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় তারা অধিকৃত পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে বেসামরিক নাগরিকদের ওপর বসতি স্থাপনকারীদের নজিরবিহীন সহিংসতা এবং ফিলিস্তিনি অর্থনীতিতে প্রভাব ফেলা বিভিন্ন বিধিনিষেধের কথা উল্লেখ করেন তারা।

ইউরোপীয় কমিশন ও স্বাক্ষরকারী দেশগুলো ইসরায়েলকে এই পরিকল্পনা প্রত্যাহার এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নির্মাণ দরপত্রে অংশ না নিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতিও আহ্বান জানানো হয়। কারণ হিসেবে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত হওয়ার ঝুঁকিসহ সম্ভাব্য আইনি ও সম্মানহানির পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে।

পরিশেষে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর ভিত্তি করে একটি ব্যাপক, ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন স্বাক্ষরকারীরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.