আপনি পড়ছেন

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কল্যাণমুখী সামাজিক পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ইসলামের মূল আদর্শ ও মানবিক শিক্ষা বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

মঈন খান: ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী
ড. আব্দুল মঈন খান

নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার এসব উদ্যোগ মহানবীর (সা.) মানবিক শিক্ষা থেকে উৎসারিত উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার পরিচালনায় বর্তমান নেতৃত্ব ইসলামের কল্যাণকামী নীতি অনুযায়ী সঠিক পথেই অগ্রসর হচ্ছে। দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের ব্যবধানে নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর ধারাবাহিক বাস্তবায়ন শুরু হয়েছে। পলাশ এলাকায় বিগত ১৭ বছরে যা হয়নি, এই স্বল্প সময়ে তার চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সড়ক যোগাযোগসহ মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের রাষ্ট্রীয় নীতি, যা প্রধানমন্ত্রী কার্যকর করে যাচ্ছেন।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার এবং নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা ও নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার।

এর আগে দুপুরে ড. আব্দুল মঈন খান চরনগরদীতে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.