আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে নতুন করে ৬০ দিনের সময়সীমার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’-এর আওতায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে সরাসরি আলোচনা শুরু করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সরকারের একাধিক কর্মকর্তা বিষয়টি সামনে আনেন।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা : পাকিস্তানের নতুন প্রস্তাব
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার জন্য প্রস্তুত করা একটি স্থান

১৭ জুন শুরু হওয়া আগের ৬০ দিনের সময়সীমা ১৬ আগস্ট শেষ হওয়ার পর ইসলামাবাদ নতুন এই প্রস্তাব দিল। তবে সময়সীমা শেষ হলেও কোনো পক্ষই নতুন করে হামলা চালায়নি। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেন। সেখানে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা সরাসরি আলোচনা পুনরায় শুরু করা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

সেনাপ্রধানের সফরসঙ্গী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে ইসলামাবাদের নতুন পদক্ষেপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র সৈয়দ মেহেদি তাবাতাবায়ি মঙ্গলবার জানান, মুনিরের সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং এটি উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য বয়ে এনেছে যার ফলাফল শিগগিরই দৃশ্যমান হবে।

নতুন প্রস্তাবে প্রথম ধাপে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি কাঠামো তৈরিতে অবিলম্বে আলোচনা শুরুর কথা বলা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ইরানের নেতাদের কাছে যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রস্তাবও পৌঁছে দিয়েছেন। ওই প্রস্তাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বড় একটি অংশ তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

তবে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং হিজবুল্লাহ ও হুথিদের প্রতি ইরানের সমর্থনের বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনো মৌলিক মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র একই সঙ্গে সরাসরি আলোচনা শুরু এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি করছে। অন্যদিকে ইরান তাদের দাবিতে অনড় থেকে বলছে, প্রণালী খুলে দেওয়ার আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন অবশ্যই বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের আলোচকদের ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। তবে কাতারের রাজধানী দোহাতেও এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ১৭ জুন দুই দেশ ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ স্বাক্ষর করে। তবে নিরাপত্তা নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার বিষয়ে মতবিরোধের কারণে আলোচনা আটকে যায়। জুলাই মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে বেসামরিক নাগরিক ও সেনাসহ ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৬ জন আহত হয়েছেন বলে পেন্টাগন নিশ্চিত করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.