আপনি পড়ছেন

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। বন্যার পানির স্রোতে নেপালের বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় ১৬০ প্রাণহানি
নেপালে আকস্মিক বন্যা। ছবি- এএফপি

নেপালের পুলিশ জানিয়েছে, বুধবার রাত পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজও চলছে।

নেপালের পর্যটন মন্ত্রণালয় জানায়, বন্যার পর ৪০৩ জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৪২ জন ভারতীয়। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, ২৮ জন পুলিশ সদস্যও নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের ওপারে তিব্বতের গিয়িরং কাউন্টিতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ২৬৫ জন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা যাচাই করা হচ্ছে।

দুর্যোগের পর নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, উদ্ধার, চিকিৎসা, খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করার পুরো দায়িত্ব সরকার নিয়েছে। এ ধরনের দুর্যোগের সময়ে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।

কর্মকর্তারা জানান, নেপালের ক্ষতিগ্রস্ত শ্যাপ্রু বেসি ও তিমুরে পানির উচ্চতা এত বেশি ছিল যে সেখানে হেলিকপ্টার নামানো সম্ভব হয়নি। পাহাড়ি জেলা রাসুয়ায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস।

জেলা প্রশাসক নরেন্দ্র পারিয়ার ভোতে কোশি নদীর তীরবর্তী বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আশপাশের কয়েকটি গ্রাম ও অবকাঠামো প্রকল্পের স্থাপনা পানির স্রোতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। নেপাল সরকারের মুখপাত্র স্মিত পোখরেল বলেন, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ভারত ও চীনের কাছে অনুরোধ করা হয়েছে।

সীমান্তের ওপারে তিব্বতের গিয়িরং কাউন্টিতেও ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। চীন ও নেপালের মধ্যকার একটি সীমান্তপথে ভূমিধসের পর সেখানে পরিস্থিতির অবনতি হয় বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।

সিনহুয়া জানায়, ভূমিধসে চীনের গিয়িরং বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিগাৎসে অঞ্চলের সড়ক যোগাযোগ, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় দফায় দুর্যোগের ঝুঁকি কমাতে পরিস্থিতি পর্যবেক্ষণ ও আগাম সতর্কতা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

নেপালের জলবায়ু ন্যায়বিচারকর্মী প্রয়াশ অধিকারী বলেন, ভয়াবহ এই বন্যায় পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। ভবন, স্কুল, সেতু ও মহাসড়কও পানির স্রোতে ভেসে গেছে বলে তিনি জানান। এদিকে বন্যার পানি ভারতের বিহার রাজ্যে পৌঁছানোর আশঙ্কায় ছয়টি জেলার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

নেপাল পুলিশ ও অন্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে কাদামিশ্রিত পানির প্রবল স্রোত ধেয়ে যাচ্ছে।

নেপালের রাজধানী কাঠমান্ডুভিত্তিক ইংরেজি দৈনিক রিপাবলিকার সম্পাদক কোশ রাজ কৈরালা বলেন, আকস্মিক বন্যার সময় মানুষ অনেকটাই অপ্রস্তুত ছিলেন। কারণ, ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হয়নি। অনেক মানুষ তখন বাড়িতে ছিলেন। নদীর স্রোতে বেশ কয়েকটি বাড়ি ভেসে গেছে।

পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডাকেন। চিকিৎসক দল, স্কাউট ও রেডক্রসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.