কানাডার সঙ্গে বাণিজ্যযুদ্ধ: যুক্তরাষ্ট্রে টিস্যুসহ কাগজজাত পণ্যের দাম বাড়ার শঙ্কা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হয়েছে। এর ফলে দেশটিতে টিস্যু ও অন্যান্য কাগজজাত পণ্যের দাম বাড়তে পারে। দুই দেশের কয়েক দশকের স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্কও বড় ধরনের চাপের মুখে পড়েছে। খবর দ্য গার্ডিয়ানের

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। এরপর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সমপরিমাণ শুল্কই তার দেশও আরোপ করবে। তিনি প্রায় ৯০০টি মার্কিন পণ্যের তালিকা প্রকাশ করেছেন, যেগুলোর ওপর আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে।
কাগজজাত পণ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর একটি। যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডা আগামী ৮ সেপ্টেম্বর থেকে টয়লেট পেপার বা মুখ মোছার টিস্যু তৈরির কাগজের ওপর ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রে টয়লেট পেপার ও টিস্যুর বড় অংশ দেশেই উৎপাদিত হলেও এসব পণ্য তৈরির কাঁচামালের জন্য দেশটি কাঠসমৃদ্ধ কানাডার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। চারমিন টয়লেট পেপারের মালিক প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল গত বছরই জানিয়েছিল, সে সময়কার শুল্কের কারণে তাদের পণ্যের দাম বাড়াতে হতে পারে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র কানাডা থেকে ৩২ কোটি ৮০ লাখ ডলারের টয়লেট পেপার আমদানি করেছে। যুক্তরাষ্ট্রে টয়লেট পেপার রপ্তানিতে কানাডা অন্য সব দেশের চেয়ে অনেক এগিয়ে। কস্টকোর মতো বড় খুচরা বিক্রেতারাও তাদের কাগজজাত পণ্যের বড় একটি অংশ কানাডা থেকে সংগ্রহ করে।
বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশটি বিশ্বের মোট টিস্যু পণ্যের ২০ শতাংশের বেশি ব্যবহার করে। একজন মার্কিন নাগরিক বছরে গড়ে ১৪১ রোল টয়লেট পেপার ব্যবহার করেন। এদিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে একজন ব্যক্তি বছরে গড়ে ১৩৪ রোল ব্যবহার করেন।
তবে বাণিজ্যযুদ্ধের প্রভাব শুধু কাগজজাত পণ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই। দুই দেশের অর্থনীতি কতটা গভীরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত, তা এ সংঘাতের মধ্য দিয়ে আরও স্পষ্ট হচ্ছে। সীমান্তের দুই পাশের ভোক্তারাই মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.