মার্কিন মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে দিশাহীন বিশ্ববাজার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির উদ্বেগ এবং চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রত্যাশাতীত আয়ের ওপর ভর করে প্রযুক্তি খাতে তৈরি হওয়া আশাবাদের মধ্যে বিশ্ববাজার নতুন দিকনির্দেশনা খুঁজছে। দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনুমানের সঙ্গে সংগতি রেখে ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সময়ে দেশটিতে ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মাসিক ভিত্তিতে শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার চেয়ে বেশি।

খাদ্য ও জ্বালানি বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের কোর পিসিই সূচক মাসিক ভিত্তিতে শূন্য দশমিক ২ শতাংশ এবং বার্ষিক ভিত্তিতে ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি ইয়েল্ড দুই বেসিস পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৬৫ শতাংশে পৌঁছায় এবং বৃহস্পতিবার তা ৪ দশমিক ৬৬ শতাংশের কাছাকাছি লেনদেন হয়। মানি মার্কেটের হিসাব অনুযায়ী, অক্টোবরে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর আশঙ্কা ৫৭ শতাংশ থেকে বেড়ে ৬২ শতাংশে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ডলার সূচক বুধবার শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ১-এ পৌঁছায় এবং বৃহস্পতিবার তা অপরিবর্তিত থাকে। সামষ্টিক অর্থনৈতিক তথ্যগুলো নির্দেশ করে যে, মূল্যস্ফীতির চাপ এখনো শক্তিশালী। বিনিয়োগকারীদের দৃষ্টি এখন শুক্রবার ওয়াইওমিংয়ের জ্যাকসন হোলে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নির্ধারিত বক্তব্যের দিকে। এদিকে, দীর্ঘমেয়াদি বন্ড বাইব্যাক কার্যক্রম দ্বিগুণ করার মার্কিন ট্রেজারির সিদ্ধান্ত কতটা টেকসই হবে, তা নিয়েও বিনিয়োগকারীরা সতর্ক রয়েছেন। অন্যদিকে, সর্বশেষ তিন মাসে এনভিডিয়ার রাজস্ব বার্ষিক ভিত্তিতে ১০৬ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির নিট আয়ও ১২৬ শতাংশ বেড়ে ৫৯ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে।
এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানান, ক্রমবর্ধমান চাহিদার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরিতে ব্যবহৃত টোকেনগুলো আরও কার্যকর ও লাভজনক হয়ে উঠেছে, যা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা নতুন করে বাড়িয়ে তুলেছে।
একই সময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রত্যাশা মূল্যস্ফীতির দৃষ্টিভঙ্গি ও ঝুঁকি গ্রহণের প্রবণতাকে উন্নত করছে, যা তেলের দামের ওপর বিক্রির চাপ বাড়াচ্ছে। তেহরান জানায়, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় রাজস্ব ভাগাভাগিসহ কিছু নির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো গেছে। তবে জ্বালানি চলাচলের এই গুরুত্বপূর্ণ পথটি পুনরায় খুলে দেওয়া নির্ভর করছে ওয়াশিংটন ইরানের শর্ত মেনে নেবে কি না তার ওপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালীর ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের কথা রয়েছে, যা ভূ-রাজনৈতিক উদ্বেগ কিছুটা কমাতে পারে। এসব উন্নয়নের মধ্যে অক্টোবরে সরবরাহের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৭ দশমিক ৫ ডলারে নেমেছে। অন্যদিকে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে, যা তেলের বাজারে অস্থিরতা বাড়াতে পারে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিশুদের ক্ষতির অভিযোগে দায়ের করা একটি মামলায় ১৮ বিলিয়ন ডলার পরিশোধের মাধ্যমে আপস রফায় পৌঁছেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১ শতাংশ বেড়েছে।
বুধবার সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৪ ডলারে নেমে আসে। তবে বৃহস্পতিবার তা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৬২১ ডলারে লেনদেন হয়। বিশ্লেষকরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের সোনা ক্রয় এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে আর্থিক উদ্বেগ সোনার দাম বাড়িয়ে দিয়েছে। ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা ডলার ও ট্রেজারি বন্ডের দাম বাড়ালেও সোনার দামের ওপর চাপ সৃষ্টি করেছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) নির্বাহী বোর্ডের সদস্য ইসাবেল শ্নাবেল জানান, সুদের হার আরও বেশি হওয়া প্রয়োজন। জার্মানির ইফো ইনস্টিটিউট জানায়, তাদের শিল্প রপ্তানি প্রত্যাশা জুলাইয়ের মাইনাস ২ দশমিক ৮ পয়েন্ট থেকে বেড়ে আগস্টে ৯ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এশিয়ার শেয়ারবাজার বৃহস্পতিবার মিশ্র প্রবণতায় শেষ হয়েছে। ব্যাংক অব কোরিয়া তাদের নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ শতাংশ করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় ব্যাংকটি টানা দ্বিতীয়বারের মতো সুদের হার বাড়াল। চীনের শিল্প মুনাফা জুলাই মাসে ১১ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা ২০২৫ সালের ডিসেম্বরের পর সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি। ফিচ রেটিংস জানায়, চীনে মূল্য সংকোচনের চাপ কমলেও দুর্বল অভ্যন্তরীণ চাহিদা এখনো দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে। তবে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রযুক্তি খাতের আশাবাদ আধিপত্য বিস্তার করেছে, যেখানে এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারের দাম যথাক্রমে ২ দশমিক ৬ শতাংশ এবং ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.