নেদারল্যান্ডসে ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকালের রেকর্ড
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নেদারল্যান্ডসে ১৯০১ সালে তাপমাত্রা পরিমাপ শুরুর পর থেকে এবার সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছে। রয়্যাল নেদারল্যান্ডস মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউটের (কেএনএমআই) তথ্য অনুযায়ী, ডি বিল্টে অবস্থিত প্রধান স্টেশনে গত তিন মাসের গড় তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করে।

এর আগে ২০১৮ সালে দেশটিতে সর্বোচ্চ ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবারের গ্রীষ্মকাল বারবার দাবদাহ, অস্বাভাবিক উষ্ণ রাত এবং দীর্ঘস্থায়ী খরার কারণে বিশেষভাবে লক্ষণীয় ছিল। চরম তাপমাত্রার কারণে গত জুনে কেএনএমআই প্রথমবারের মতো রেড অ্যালার্ট জারি করে।
কেএনএমআই-এর জলবায়ু বিশেষজ্ঞ পিটার সিগমুন্ড বলেন, ‘আমাদের এখানে ৩৫ ডিগ্রির বেশি তাপমাত্রার দিন সবচেয়ে বেশি ছিল এবং গ্রীষ্মমণ্ডলীয় দিনের সংখ্যাও অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি বা তার বেশি থাকার এতগুলো টানা দিন আমরা আগে কখনো দেখিনি।’
ডাচ পাবলিক ব্রডকাস্টার এনওএস জানায়, দেশের দক্ষিণাঞ্চলে রাতের বেলা তীব্র গরম অনুভূত হয়েছে। মাসট্রিখট শহরে ইতিহাসে প্রথমবারের মতো টানা তিন রাত তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।
বর্তমান জলবায়ু পরিস্থিতিতে প্রতি পাঁচ বছরে অন্তত একবার এমন উষ্ণ গ্রীষ্মকাল আসতে পারে বলে হিসাব করেছেন সিগমুন্ড। তিনি সতর্ক করে জানান, বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহত থাকলে এমন পরিস্থিতি আরও ঘন ঘন তৈরি হবে। তবে কার্যকর জলবায়ু নীতির মাধ্যমে দীর্ঘমেয়াদি তাপমাত্রা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
পিটার সিগমুন্ড আরও জানান, কার্বন নির্গমনের উচ্চ ও নিম্ন মাত্রার ওপর ভিত্তি করে ২০৫০ সাল নাগাদ তাপমাত্রার পার্থক্য প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর চলতি শতাব্দীর শেষ নাগাদ এই পার্থক্য বেড়ে ৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.