আপনি পড়ছেন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশ দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। একই সঙ্গে কলেজে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব শর্ত উল্লেখ করেছে কলেজ কর্তৃপক্ষ।

হলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, পড়াকালীন বিয়ে করলে টিসি
হলি ক্রস কলেজের লোগো

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত শিক্ষার্থীদের ভর্তি আবেদন করার প্রয়োজন নেই। আর শিক্ষাবর্ষ চলাকালে কোনো শিক্ষার্থী বিয়ে করলে তার ভর্তি বাতিল করে টিসি দেওয়া হবে। এ ছাড়া নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজের নির্ধারিত পোশাক পরা, শরীরচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ক্যাম্পাসে মোবাইল ফোন আনা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়ম ও শর্তে যেসব শিক্ষার্থীর আপত্তি রয়েছে, তাদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় এবার একাদশ শ্রেণিতে শিক্ষার্থী নেবে হলি ক্রস কলেজ। এসএসসির ফলাফল এবং লিখিত সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তি যোগ্যতার ক্ষেত্রে বিভাগভেদে আলাদা শর্ত রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগে আবেদন করতে এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। একই সঙ্গে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় পড়া বাধ্যতামূলক।

ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ নির্ধারণ করা হয়েছে।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবেন। অন্যদিকে বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থীর জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি, তারা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করার সুযোগ পাবেন।

ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

আবেদনকারীদের লিখিত সিলেকশন টেস্টে অংশ নিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.