আপনি পড়ছেন

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে প্রয়োজন হলে তফসিল অক্টোবরে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি: সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল
এ এম এম নাসির উদ্দিন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি কমিশনের রয়েছে। তবে নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে সামনে থাকা বার্ষিক পরীক্ষা, দুর্গাপূজা এবং অন্যান্য জাতীয় কর্মসূচির বিষয় বিবেচনায় নিতে হচ্ছে।

সিইসি বলেন, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। নভেম্বর মাসে যাতে বার্ষিক পরীক্ষা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে কমিশন। পরীক্ষা নভেম্বরে না হলে ডিসেম্বর থেকে স্থানীয় নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও ভোটের তারিখ নির্ধারণ শুধু কমিশনের প্রস্তুতির ওপর নির্ভর করে না। বিভিন্ন জাতীয় কর্মসূচি ও পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করেই নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হয়। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা থাকায় সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি জানান, প্রায় ৪০ মিনিটের সাক্ষাতে নির্বাচন আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন যেন সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। রাষ্ট্রপতিও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সিইসি বলেন, রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে আগ্রহী।

বৈঠকে রাষ্ট্রপতিকে স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রস্তুতির কথাও জানানো হয়েছে। দুই নির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন।

নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানান সিইসি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের বিষয়ে তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে তফসিল দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে পরীক্ষা, ধর্মীয় উৎসব ও অন্যান্য কর্মসূচির সময়সূচির সঙ্গে সমন্বয় করতে গিয়ে প্রয়োজনে তা অক্টোবরে গড়াতে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.