আপনি পড়ছেন

রাশিয়ার রাজধানী মস্কোয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন রুশ গোয়েন্দাপ্রধান সের্গেই নারিশকিন। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের (এসভিআর) পরিচালক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার তিনি জানান, চলতি সপ্তাহের শুরুতে র‍্যাটক্লিফ মস্কো সফরে এসেছিলেন।

সিআইএ পরিচালকের সঙ্গে বৈঠক নিশ্চিত করলেন রুশ গোয়েন্দাপ্রধান
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন র‍্যাটক্লিফ

মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নারিশকিন এই বৈঠককে ‘অস্বাভাবিক কিছু নয়’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আলোচনাটি আমাদের কাজেরই একটি অংশ ছিল।’

এসভিআর প্রধান আরও বলেন, ‘বৈঠকে আমরা গোয়েন্দা সংস্থাগুলোর এখতিয়ারভুক্ত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আর গোয়েন্দা সংস্থাগুলোর এখতিয়ার বেশ সংবেদনশীল ও সুনির্দিষ্ট একটি বিষয়।’

এর আগে বুধবার ক্রেমলিন নিশ্চিত করে যে, র‍্যাটক্লিফ মঙ্গলবার মস্কো সফর করেছেন। ২০২১ সালের পর এটিই কোনো সিআইএ প্রধানের প্রথম মস্কো সফর। নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যকার এই যোগাযোগকে একটি ‘ইতিবাচক ঘটনা ও ইতিবাচক প্রক্রিয়া’ বলে বর্ণনা করেছে ক্রেমলিন।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭এ গ্লোবমাস্টার থ্রি বিমান লাটভিয়ার রাজধানী রিগা থেকে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি এর দুদিন আগে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজের কাছে অবস্থিত ক্যাম্প স্প্রিংস থেকে এসেছিল, যেখানে সাধারণত হোয়াইট হাউসের বিমানগুলো রাখা হয়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, বিমানটি মস্কো ছেড়ে ওই দিন সন্ধ্যায় পুনরায় রিগায় ফিরে যায়।

সিবিএস নিউজ পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রগুলোর বরাত দিয়ে জানায়, সিআইএ পরিচালক মূলত বৈঠকের উদ্দেশ্যেই রাশিয়ার রাজধানীতে গিয়েছিলেন। অন্যদিকে, অ্যাক্সিওস একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন কিয়েভকে মস্কোয় একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদলের সফরের কথা জানিয়েছিল এবং প্রতিনিধিদলটি রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধ করেছিল।

পরে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোয় র‍্যাটক্লিফের সফরকে ‘প্রায় রুটিনমাফিক’ বলে উল্লেখ করেন। ন্যাটো বা যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকির সঙ্গে এই সফরের সম্পর্ক রয়েছে বলে যে খবর বেরিয়েছে, তা তিনি নাকচ করে দেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.