নরওয়ের রাজার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বৃহস্পতিবার নরওয়ের রয়্যাল হাউস এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে। ৮৯ বছর বয়সী এই রাজা হিমোলাইটিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানায়, রাজা হ্যারাল্ড গত ১৭ আগস্ট থেকে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালের রিকসহসপিটালেটে চিকিৎসা নিচ্ছেন। তিনি হিমোলাইটিক অ্যানিমিয়ায় ভুগছেন, যে রোগে শরীরের লোহিত রক্তকণিকা যে হারে তৈরি হয়, তার চেয়ে দ্রুত ধ্বংস হয়ে যায়। তবে রয়্যাল হাউস তার শারীরিক অবস্থার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
রাজার অসুস্থতার খবর পেয়ে রাজপরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে জড়ো হয়েছেন। রানি সোনিয়া এবং ক্রাউন প্রিন্স হাকন তাদের পূর্বনির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছেন। এছাড়া ক্রাউন প্রিন্সেস মেটে-মারিট, প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা, প্রিন্স স্ভেরে ম্যাগনাস এবং প্রিন্সেস অ্যাস্ট্রিড হাসপাতালে উপস্থিত হয়েছেন।
এনআরকে আরও জানায়, হাসপাতালে ভর্তির আগে রাজা হ্যারাল্ড কর্টিসোন চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু শরীরে তরল জমার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকদের মতে, হিমোলাইটিক অ্যানিমিয়া হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। বয়স্ক বা দুর্বল রোগীদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া সংক্রমণ এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
রাজপরিবার বিষয়ক বিশ্লেষক ওলে-জর্গেন শুলসরুড-হ্যানসেন এই ঘোষণাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, রয়্যাল হাউস সাধারণত খুব মেপে কথা বলে বা পরিমাপিত ভাষা ব্যবহার করে। পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘তারা যখন এমন কঠোর শব্দ ব্যবহার করে, তখন আমাদের অবশ্যই সেই শব্দগুলোর গুরুত্ব বুঝতে হবে।’
রাজা হ্যারাল্ড ১৯৯১ সালে সিংহাসনে আরোহণ করেন। বর্তমানে তিনি ইউরোপের সবচেয়ে বয়স্ক ক্ষমতাসীন রাজপ্রধান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.