আপনি পড়ছেন

অতীতের নতজানু পররাষ্ট্রনীতির কবর দেওয়া হয়েছে এবং বাংলাদেশ আর কখনোই কোনো দেশের কাছে মাথা নত করবে না। সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী: নতজানু পররাষ্ট্রনীতি অতীত, কারও কাছে মাথানত নয়
সংসদে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে সরকারের পররাষ্ট্রনীতি তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জোরালো ও সফল পররাষ্ট্রনীতির কারণে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।’

ড. খলিলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই পররাষ্ট্রনীতি অনুসরণ অব্যাহত রাখব এবং বাংলাদেশ আর কখনোই কারও কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর দিয়েছি।’

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের কথা উল্লেখ করে তিনি জানান, ১৫ বছরের দুঃশাসনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকাংশেই নিজেদের নিয়ন্ত্রণে ছিল না।

বিদেশে অবস্থিত প্রতিটি বাংলাদেশি মিশনের জন্য সরকার এখন ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটর’ (কেপিআই) তৈরি করছে এবং সে অনুযায়ী তাদের কার্যক্রম মূল্যায়ন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী বাজেট উপস্থাপনের সময় আমরা প্রাসঙ্গিক সব তথ্য সংসদে পেশ করব। এসব তথ্য জানার অধিকার আপনাদের রয়েছে।’

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আবদুল আলীমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান জানান, অভিন্ন নদীগুলো থেকে ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ সক্রিয় রয়েছে। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি প্রণয়নে একটি দল গঠন করা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন তাদের উত্তরের অপেক্ষায় আছি।’

তিস্তা প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী জানান, চীনের সঙ্গে বাংলাদেশ কারিগরি মূল্যায়ন শুরু করেছে। এই মূল্যায়নের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান সংসদের তৃতীয় অধিবেশন বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়। দিনের কার্যক্রমের প্রথম ঘণ্টা প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.