আপনি পড়ছেন

মক্কা চুক্তি নিয়ে আলোচনা যখন নতুন মাত্রা পেয়েছে, তখন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠকের সময় চিঠিটি হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মক্কা চুক্তির আলোচনার মাঝেই সৌদি যুবরাজকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী
তারেক রহমান

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে বাংলাদেশে আলোচনার মধ্যে প্রধানমন্ত্রীর এই চিঠি হস্তান্তরের ঘটনা সামনে এলো। চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে অন্য সদস্যদের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের বিষয়ে দুই পক্ষ নিজেদের আগ্রহের কথা জানায়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফরের মাধ্যমে দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বাংলাদেশে সৌদি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আগ্রহের কথা জানান। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানেরও প্রশংসা করেন ফয়সাল বিন ফারহান। এ সময় হুমায়ুন কবির তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এদিকে বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মক্কা চুক্তি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। তবে সদস্য দেশগুলো বাংলাদেশকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, বর্তমানে চুক্তিতে যোগদানের বিষয়টি বাংলাদেশের আলোচ্যসূচিতে নেই। কারণ, বিষয়টি মূলত চুক্তির বর্তমান সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে মক্কা চুক্তির পরিধি বাড়লে এটি মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি কাঠামো হিসেবে ভূমিকা রাখতে পারে। তার মতে, এটি মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তি কার্যকর হয়। চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। কোনো একটি সদস্য দেশের ওপর সামরিক হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করার বিধান রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.