আপনি পড়ছেন

মালয়েশিয়ার শ্রমবাজারে নির্দিষ্ট সংখ্যক প্রতিষ্ঠানের একক আধিপত্য ভেঙে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সুযোগ বিস্তৃত করা হলো। পূর্বের সীমিত তালিকা থেকে বেরিয়ে এবার সরকারি প্রতিষ্ঠানসহ মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এফডব্লিউসিএমএস’।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে এবার অনুমোদন পেল ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
বাংলাদেশ ও মালয়েশিয়ার পতাকা

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে এই হালনাগাদ তালিকাটি উন্মুক্ত করা হয়। এর আগে দেশটিতে কর্মী পাঠানোর জন্য মাত্র ২৫টি এজেন্সিকে অনুমতি দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে শ্রমবাজারটি সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার জোরালো দাবি ওঠে।

নতুন তালিকায় অন্তর্ভুক্ত ৩৩৮টি এজেন্সির মধ্যে বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)-কে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বোয়েসেলের আওতায় ৬২টি রিক্রুটিং এজেন্সিকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া মূল তালিকায় থাকা ২৫টি এজেন্সির প্রতিটির অধীনে ১০টি করে মোট ২৫০টি রিক্রুটিং এজেন্সিকে সাব-এজেন্সি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকায় থাকা মূল ২৫টি বেসরকারি এজেন্সির মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্নেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ- স্মার্ট ওভারসিজ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-সুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের অধীনে কাজ করার অনুমতি পাওয়া ৬২টি এজেন্সির মধ্যে রয়েছে মেসার্স অরভিল ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, দ্য রংপুর ওভারসিজ, আল জাহান ইন্টারন্যাশনাল, পোর্টসিটি ইন্টারন্যাশনাল লিমিটেড, জেটিসি এমপ্লয়মেন্ট এজেন্সি, এশিয়াটিক ট্যালেন্টস, অপশন ম্যানপাওয়ার সার্ভিস, আবিদ কর্পোরেশন, আল-শামীম ওভারসিজ লিমিটেড, ফাস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল লিমিটেড, এসকে গ্লোবাল ওভারসিজ লিমিটেড, নজরুল ইন্টারন্যাশনাল সার্ভিস, মেসার্স সুনজিদা ওভারসিজ লিমিটেড, আল ওয়াহেদ ম্যানপাওয়ার সার্ভিসেস, রংধনু ওভারসিজ লিমিটেড, মাস বাংলা ওভারসিজ, ডাইনাস্টি এমপ্লয়মেন্ট ইন্টারন্যাশনাল, রিক ওভারসিজ লিমিটেড, ইনসাইট গ্লোবাল ওভারসিজ লিমিটেড, কেয়ার ওভারসিজ লিমিটেড এবং ট্রিপল এ ওভারসিজসহ অন্যান্য প্রতিষ্ঠান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.