স্পেনের সিউটায় অভিবাসীদের আশ্রয়কেন্দ্রে আগুন, ত্রাণে বাধা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সিউটায় অভিবাসীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। একইসঙ্গে তারা রেড ক্রসের মানবিক সহায়তা পৌঁছাতেও বাধা দেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় মরক্কো থেকে ব্যাপক সংখ্যক অভিবাসীর সীমান্ত অতিক্রমের প্রায় এক মাস পর এই সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়।

স্পেনের পতাকা হাতে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বেনিতেজ সৈকতে অভিবাসীদের একটি ক্যাম্পে প্রবেশ করে। সেখানে তারা অস্থায়ী তাঁবু ও জিনিসপত্র ভাঙচুর করে সমুদ্রে ফেলে দেয় এবং কয়েকটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় অভিবাসীরা পালিয়ে গেলে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এছাড়া ট্রাম্পোলিন সৈকতে জড়ো হওয়া অভিবাসীদের কাছে খাবার ও পানি নিয়ে যাওয়া রেড ক্রসের গাড়ি আটকাতে বিক্ষোভকারীরা মানবপ্রাচীর তৈরি করে।
সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, রাস্তা অবরোধ থাকায় পুলিশের অনুরোধে শুরুতে ত্রাণবাহী গাড়িগুলোকে ফিরে যেতে হয়েছিল। পরে এল পাইস পত্রিকা জানায়, পুলিশ একটি রাস্তা পরিষ্কার করার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খাবার বিতরণ শুরু হয়। গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭০ হাজারেরও বেশি মানুষ সিউটায় প্রবেশ করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে স্থানীয়দের কয়েক দিনের উত্তপ্ত বিক্ষোভের পর বৃহস্পতিবার এই সহিংসতার ঘটনা ঘটে।
এল পাইসের হিসাব অনুযায়ী, বেশিরভাগ অভিবাসী মরক্কোয় ফিরে গেলেও বর্তমানে সিউটায় ৫ হাজার থেকে ৮ হাজার অভিবাসী রয়েছেন। অথচ সিউটার মোট জনসংখ্যা প্রায় ৮০ হাজার। যুবমন্ত্রী সিরা রেগো জানান, সরকার প্রায় ১ হাজার ৫০০ অপ্রাপ্তবয়স্ককে শনাক্ত করেছে, যাদের মধ্যে ৭০০ জন মেয়ে এবং অনেকের বয়স ১৩ বছরের নিচে।
এর আগে বুধবার রাতে হাজার হাজার মানুষ আরেকটি বিক্ষোভে অংশ নেয়। তাদের মধ্যে প্রায় ৪০০ জন ট্রাম্পোলিন সৈকতের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। আরটিভিই জানায়, সে সময় কিছু বিক্ষোভকারী অভিবাসীদের তোশক, কম্বল ও অন্যান্য জিনিসপত্র সমুদ্রে ফেলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এই ঝামেলার পর একদল অভিবাসী একটি গাড়িতে পাথর ছুড়লে চারজন সেনা আহত হন। এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংকটে সরকারের প্রতিক্রিয়া তদারকি করছেন আঞ্চলিক নীতি বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস। বৃহস্পতিবার এই সহিংসতা শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি সিউটায় অহিংসার আহ্বান জানান এবং অভিবাসী হওয়ার কারণে মানুষের ওপর হামলা না করার বিষয়ে সতর্ক করেন। পার্লামেন্টে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ সিউটার অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে ৪০০টি জায়গা বাড়িয়েছে, ফলে এর ধারণক্ষমতা ১ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে।’
তিনি আরও জানান, রাতে ১ হাজার ৮২৭ জন প্রাপ্তবয়স্ককে রাখার জন্য অতিরিক্ত দুটি স্থানও প্রস্তুত করা হয়েছে। এর আগে সরকার আরও ১ হাজার ৫০০ জনের ধারণক্ষমতা সম্পন্ন অস্থায়ী সুবিধার কথা ঘোষণা করেছিল।
অতিরিক্ত বাসস্থানের ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক অভিবাসী আশ্রয়, ফিরে যাওয়া বা অন্যান্য আইনি প্রক্রিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় সৈকত ও শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী বসতিতে ঘুমাচ্ছেন। সরকার জানিয়েছে, যেসব অভিবাসীর থাকার অধিকার নেই তাদের ফেরত পাঠানোই প্রধান লক্ষ্য। তবে তোরেস জানান, কর্তৃপক্ষ চাইলেই সবাইকে তাৎক্ষণিকভাবে বের করে দিতে পারবে না, কারণ আশ্রয় চাওয়ার অধিকারসহ প্রতিটি ব্যক্তির পরিচয় ও পরিস্থিতি মূল্যায়ন করতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.