যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ: ইসরায়েল ইস্যুতে সতর্কবার্তা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম। তবে এই পদক্ষেপের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে বলে তাকে সতর্ক করেছেন লেবার পার্টির বেশ কয়েকজন আইনপ্রণেতা।

বুধবার দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টির আইনপ্রণেতারা বার্নামকে সতর্ক করেছেন যে এই পদক্ষেপ হোয়াইট হাউস থেকে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা উসকে দিতে পারে এবং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য বিরোধের ঝুঁকি তৈরি করতে পারে।
দ্য টাইমসকে লেবার পার্টির এক আইনপ্রণেতা জানান, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এমনিতেই যথেষ্ট ভঙ্গুর। তিনি বলেন, ‘আমরা যদি মনে করি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কোনো অর্থনৈতিক ও রাজনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে না, তবে তা বোকামি হবে।’
ইসরায়েলি বসতি থেকে আসা পণ্য নিষিদ্ধকারী দেশগুলোর ওপর মার্কিন শুল্ক আরোপের উল্লেখযোগ্য ঝুঁকির দিকে ইঙ্গিত করেছেন আরেক আইনপ্রণেতা। আরেক কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘ট্রাম্প এবং ইসরায়েলিদের পাল্টা ব্যবস্থা নেওয়ার খুব বড় ঝুঁকি রয়েছে।’
ওই কর্মকর্তা সরকারকে এই ধরনের ঝুঁকিগুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এমন কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবা উচিত যা হয়তো পেছনের সারির আইনপ্রণেতা ও কিছু ভোটারকে খুশি করবে, কিন্তু ফিলিস্তিনিদের দুর্দশা কোনোভাবেই লাঘব করবে না।’
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে বার্নামের পরিকল্পনা ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে বিভাজন আরও বাড়িয়ে দিয়েছে। দ্য টাইমসের তথ্য অনুযায়ী, ১৪০ জনের বেশি লেবার আইনপ্রণেতা ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যা দলটির সংসদীয় সদস্যদের প্রায় এক-তৃতীয়াংশ।
অন্যদিকে লেবার ফ্রেন্ডস অব ইসরায়েল সতর্ক করে বলেছে, অন্যান্য ইসরায়েলি পণ্য থেকে বসতির পণ্য আলাদা করা কার্যত অসম্ভব হবে এবং এই পদক্ষেপটি ইসরায়েলকে বয়কটের সমতুল্য হয়ে উঠতে পারে।
সংবাদমাধ্যমটি সরকারের এক জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল প্রায় এক হাজার ২০০টি অতিরিক্ত বসতি নির্মাণের পরিকল্পনা করেছে। এর প্রতিক্রিয়ায় পূর্বসূরি কিয়ার স্টার্মারের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থান নিতে চান বার্নাম।
বিবেচনাধীন পদক্ষেপগুলোর মধ্যে ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করা এবং বসতি স্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.