লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখলেন ট্রাম্প
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার একটি নির্বাহী আদেশে সই করেছেন। কানাডার সঙ্গে বাণিজ্য নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আদেশে সই করার সময় ট্রাম্প জানান, এই নাম পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে।

বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়া এবং কানাডিয়ান পণ্যের ওপর ওয়াশিংটনের নতুন শুল্ক আরোপের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এর জবাবে অটোয়াও পাল্টা ব্যবস্থা নেয়। এমন পরিস্থিতির মাঝেই এই নাম পরিবর্তনের ঘটনা ঘটল।
নতুন এই আদেশে স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম এবং স্বরাষ্ট্র দপ্তরকে ‘ভৌগোলিক নাম তথ্য পরিষেবা’ হালনাগাদ করে নতুন নাম যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্য ও শুল্ক নিয়ে ওয়াশিংটন এবং অটোয়ার মধ্যে উত্তেজনা বাড়লেও ট্রাম্প দাবি করেন, এই পদক্ষেপের মাধ্যমে কানাডাকে কোনো বার্তা দেওয়া হয়নি। নাম পরিবর্তনের মাধ্যমে কানাডাকে কী সংকেত দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো বার্তা নেই।’
তবে এরপরই তিনি বাণিজ্য ইস্যুতে কানাডার সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারা দীর্ঘকাল ধরে আমাদের ঠকাচ্ছে। উত্তর আমেরিকার প্রতিরক্ষায় তারা পর্যাপ্ত অবদান রাখতে ব্যর্থ হয়েছে।’
ট্রাম্প আরও বলেন, ‘গত ১৫ বছরে কানাডার ভার বহন করতে গিয়ে আমাদের বছরে গড়ে ৬০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। আমরা আর এটি মেনে নিতে পারি না।’
যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদনে উৎসাহিত করতে কানাডিয়ান গাড়ির ওপর তার প্রশাসন উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা চাই না তারা যুক্তরাষ্ট্রের জন্য গাড়ি তৈরি করুক। বিষয়টি খুবই সহজ।’
কানাডার কর্মকর্তারা তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘কানাডার এই পুরো বিষয়টি কয়েক দশক ধরে চলছে, যা আমরা আর চলতে দিতে পারি না। এর অবসান ঘটাতে হবে।’
এর আগে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রেখেছিল ট্রাম্প প্রশাসন। সেই প্রসঙ্গের সঙ্গে লেক অন্টারিওর নাম পরিবর্তনের তুলনা করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, গালফ অব মেক্সিকো নামের একটি জায়গা ছিল, আমরা সেটি পরিবর্তন করেছি। এখন এটি গালফ অব আমেরিকা হিসেবেই পরিচিত।’
তিনি আরও বলেন, ‘আমাদের শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আমাদের আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নামও পরিবর্তন করতে হবে। হয়তো আমরা দুটির নামই বদলে দেব।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.