আপনি পড়ছেন

পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) আপিল ট্রাইব্যুনালগুলো এ পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত ৮২ হাজার ৭৮২টি আপিল নিষ্পত্তি করেছে। এর মধ্যে ৯১ শতাংশ বা ৭৫ হাজার ৪৪৩ জনের নাম রাজ্যের ভোটার তালিকায় ফিরিয়ে আনা হয়েছে এবং ৮.৮৬ শতাংশ বা ৭ হাজার ৩৩৯ জনের নাম বাদ দেওয়া হয়েছে। কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর করা তথ্য অধিকার (আরটিআই) আইনের আওতায় নির্বাচন কমিশনের দেওয়া এক জবাবে এসব তথ্য উঠে এসেছে।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা: আপিলে ফিরল ৯১ শতাংশ নাম
ভারতের পশ্চিমবঙ্গের একটি ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষারত ভোটাররা

আরটিআই-এর জবাবে জানা যায়, ‘অযোগ্য’ হিসেবে তালিকাভুক্ত মানুষের সংখ্যার চেয়ে আপিলের সংখ্যা অনেক বেশি ছিল। এ বিষয়ে ইশা খান চৌধুরী বলেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ২৭ লাখ ২৮ হাজার ৫০০ জন ভোটারের বিপরীতে ৩৮ লাখ ১০ হাজার ৬২০টি আপিল দায়ের করা হয়েছে, যেখানে পার্থক্য ১০ লাখ ৮২ হাজার ১২০টি। যারা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন তাদের বাদ দেওয়ার জন্যই নির্বাচন কমিশন এসব আপিল করেছিল। নির্বাচন কমিশনের উচিত দ্রুত বিষয়টি স্পষ্ট করা।’

নিষ্পত্তি হওয়া আপিলগুলোর মধ্যে ৭৫ হাজারেরও বেশি নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে এই কংগ্রেস সাংসদ বলেন, ‘নিষ্পত্তি হওয়া মামলাগুলোর ৯১ শতাংশেরও বেশি ক্ষেত্রে নাম ফিরিয়ে আনা হয়েছে। এটি প্রকৃত ভোটারদের প্রাথমিক পর্যায়ে বাদ দেওয়া এবং যোগ্য নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত করার বিষয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে।’ তিনি আরও জানান, এর পরিণতি শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নেই। অনেক ভুক্তভোগী নাগরিক ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা সরকারি সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা আটকের ভয়ে কাজের জন্য বিদেশে যেতে পারছেন না।

এদিকে কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসু সুপ্রিম কোর্টে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে করা আবেদনকারীদের মধ্যে অন্যতম। তিনি জানান, যৌক্তিক অসঙ্গতির কারণে বাদ পড়া ২৭ লাখ ভোটারের মধ্যে মাত্র ৭ লাখ মানুষ আপিল করতে পেরেছেন। তিনি বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টকে জানিয়েছি যে রাজ্য সরকারি কর্মকর্তারা দাবি করছেন, বাদ পড়া ২৭ লাখ ভোটারের মধ্যে এ পর্যন্ত মাত্র ৭ লাখ মানুষ আপিল করেছেন। বাকি আপিলগুলো নির্বাচন কমিশন বা ব্যক্তিগত আপত্তিকারীরা দায়ের করেছেন।’

প্রসেনজিৎ বসু আরও জানান, চলতি বছরের শেষের দিকে কলকাতা ও হাওড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই তারা সুপ্রিম কোর্টকে আপিল নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সীমান্ত জেলা মুর্শিদাবাদে সবচেয়ে বেশি আপিল দায়ের করা হয়েছে। সেখানে ৭ লাখ ৪৭ হাজার ৩০৫টি আপিলের মধ্যে এ পর্যন্ত ৪৩৪ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ৫৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। মালদহ জেলায় দায়ের করা ৫ লাখ ৩১ হাজার ১৪৯টি আপিলের মধ্যে নিষ্পত্তি হওয়া ১ হাজার ৪৭১টি মামলার সব কটিতেই নাম অন্তর্ভুক্ত হয়েছে।

উত্তর ২৪ পরগনায় ৩ লাখ ৫৮ হাজার ৮৭২টি আপিলের মধ্যে নিষ্পত্তি হওয়া ২৭৭ জনের সবার নাম তালিকায় যুক্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৩ লাখ ২১ হাজার ৩৩২টি আপিলের মধ্যে ২০ হাজার ১০৭ জনের নাম অন্তর্ভুক্ত এবং ২৪ জনের নাম বাদ দেওয়া হয়েছে। হুগলিতে ১৯ হাজার ৫২৮ জনের নাম যুক্ত হয়েছে। এছাড়া পাহাড়ি জেলা দার্জিলিংয়ে দায়ের করা ৫০ হাজার ৭১২টি আপিলের মধ্যে ১৫৯ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং মাত্র একজনের নাম বাদ পড়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.