সৌদিতে প্রাণ হারানো ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
- Details
- by ২৪ ডেস্ক
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে এই সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জানাজা শেষ হওয়া মাত্রই কফিনগুলো নিজ নিজ গ্রামে নিয়ে যান স্বজনেরা।
নিহতরা হলেন- উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের দুই ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডে নিহত ও শনাক্ত হওয়া ৯ বাংলাদেশির মরদেহ এসে পৌঁছায়। সেখান থেকে প্রশাসনের ব্যবস্থাপনায় রাত দেড়টার দিকে সাতজনের মরদেহ আত্রাইয়ে নেওয়া হয়। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু জানান, নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.